২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাট, আমির ও আসিফ গ্রেপ্তার হচ্ছেন না

'স্পট ফিক্সিং'য়ের অভিযোগ উঠা ক্রিকেটাররা গ্রেপ্তার হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, স্কটল্যান্ড ইয়ার্ডের নিয়মিত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও আটক হচ্ছেন না ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ক্রিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগ উঠা ক্রিকেটাররা গ্রেপ্তার হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, স্কটল্যান্ড ইয়ার্ডের নিয়মিত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও আটক হচ্ছেন না ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ক্রিকেটাররা। পাতানোর ম্যাচের এই কেলেঙ্কারি থেকে আপাতত রেহাই পেয়েছেন পাকিস্তানের উইকেটকিপার- ব্যাটসম্যান কামরান আকমল। তাইতো এখন লন্ডন পুলিশের গোয়েন্দা বিভাগ স্কটল্যান্ড ইয়ার্ডের জেরার মুখোমুখি হতে হচ্ছে শুধু অধিনায়ক সালমান বাট এবং দুই পেস বোলার মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরকে। এর আগেই অবশ্য পিসিবি জানিয়েছিল ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পরও কোনো খেলোয়াড়কে এখনই নিষিদ্ধ করবে না তারা। এদিকে লর্ডস টেস্টে পাতানো ম্যাচের অভিযোগ লন্ডনস্থ পাকিস্তান দূতাবাস ও পিসিবি তদন্ত করছে। তবে বুধবার তাদের মুখোমুখি হতে হচ্ছে না অভিযুক্ত তিন ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ জানান, স্কটল্যান্ড ইয়ার্ডের জেরা শেষে পিসিবির তদন্ত শুরু হবে। তবে অভিযুক্ত তিন ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলবে কিনা সেটা নিশ্চিত করতে পারেননি ইয়াওয়ার সাঈদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৫৫০ ঘ.