২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতায় সিরিজ শেষ করলো ভারত

ভিভিএস লক্ষ্মণের শতরান ও শচীন টেন্ডুলকারের অর্ধশতকের সৌজন্যে ভারত ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। কলম্বোর পি সারা স্টেডিয়ামে এই জয় দিয়ে তিন টেস্টের সিরিজেও সমতা ফেরালো মহেন্দ্র সিং ধোনির দল। সিরিজ শেষ হলো ১-১ ম্যাচে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 10:59 AM

Updated : 25 Aug 2022, 05:45 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ভিভিএস লক্ষ্মণের শতরান ও শচীন টেন্ডুলকারের অর্ধশতকের সৌজন্যে ভারত ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। কলম্বোর পি সারা স্টেডিয়ামে এই জয় দিয়ে তিন টেস্টের সিরিজেও সমতা ফেরালো মহেন্দ্র সিং ধোনির দল। সিরিজ শেষ হলো ১-১ ম্যাচে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে তোলে ৪২৫ রান ও দ্বিতীয় ইনিংসে ২৬৭। জবাবে ভারত প্রথম ইনিংসে তোলে ৪৩৬ রান। জয়ের জন্য ভারতের টার্গেট ছিল ২৫৭ রানের। সেটি তাড়া করতে গিয়ে চতুর্থ দিন ৩ উইকেটে ৫৩ রান নিয়ে খেলা শেষ করেছিল ভারত। শনিবার শেষ দিনের ভাঙা পিচে সেটি রীতিমতো 'চ্যালেঞ্জ'ই ছিল। সেই চ্যালেঞ্জে দলকে জয়ী করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান লক্ষ্মণ এবং শচীন। লক্ষ্মণ তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের ষোড়শ সেঞ্চুরি। ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে হার না মানা ৪১ রান করে দলকে ছক্কা মেরে জয় এনে দেন খেলোয়াড়ি জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নামা সুরেশ রায়না। শচীন ৩৭ বছর বয়সেও ব্যাটে আলো ছড়িয়ে যাচ্ছেন। ৬২ রানের মাথায় ভারত তাদের চতুর্থ উইকেটটি হারায়। অফস্পিনার সুরাজ রনদীভের বলে সাঙ্গাকারাকে ক্যাচ দিয়ে ফেরেন নাইটওয়াচম্যান ইশান্ত শর্মা। দ্বিতীয় ইনিংসে ভারতের পাঁচটি উইকেটই নিয়েছেন তিনি। শচীনের মূল্যবান উইকেটটিও গেছে রনদীভের দখলে। লক্ষ্মণের সঙ্গে পঞ্চম উইকেটে ১০৯ রানের জুটি গড়েন শচীন। এই জুটিই শ্রীলঙ্কার আশা প্রায় শেষ করে দেয়। দারুণ ধৈর্যে ভরা ৫৪ রানের একটি ইনিংস খেলে যান তিনি। দায়িত্বশীল অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন লক্ষ্মণ। আর গোটা সিরিজে সেরা হয়েছেন বীরেন্দর শেবাগ। সিরিজ হার এড়ানোর পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিয়ের শীর্ষস্থান ধরে রাখলো ভারত। শ্রীলঙ্কা রয়েছে দ্বিতীয়স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৬৫০ ঘ.