২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপর্যয় কাটিয়ে উঠেছে শ্রীলঙ্কা

অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের হাত ধরে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে ২৫ ওভারে রান তুলেছে ১১৯, দুই উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 10:04 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের হাত ধরে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে ২৫ ওভারে রান তুলেছে ১১৯, দুই উইকেটে। সাঙ্গাকারা ৪২ রান নিয়ে ব্যাট করেছেন। অপর ব্যাটসম্যান জয়াবর্ধনে ৪০ রানে অপরাজিত রয়েছেন। ডাম্বুলায় এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। ছয় ওভারে দলের রান পৌঁছে ৩০-এর কোঠায়। কিন্তু পরপর দু'টি উইকেট হারালে বিপদে পড়ে শ্রীলঙ্কা। এ অবস্থায় হাল ধওে প্রাথমিক বিপর্যয় কাটান অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। দলের সঙ্গে যোগ করেন তারা ৮৩ রান। এর আগে দলীয় ৩১ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা শোয়েব আক্তারের বলে সালমান বাটের হাতে ধরা পড়ার আগে করেন ১১। দলের সঙ্গে আর মাত্র ৫ রান যোগ হওয়ার পর ফিরে যান অপর উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে