ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে পারেনি বাংলাদেশ। ২৮২ রানেই গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস। ফলে ফলোঅন এড়ানোর ক্ষেত্রে ২৪ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে তামিম ইকবাল অপরাজিত রয়েছেন ৪ রানে। সঙ্গে আছেন ইমরুল কায়েস ৬ রানে।
আগের দিনের সাত উইকেটে ২৩৭ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করে দলের সঙ্গে ৪৫ রান করেই সাজঘরে ফিরে যান বাকি ব্যাটসম্যানরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ড সব উইকেট হারিয়ে তোলে ৫০৫।
চারটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিন। এজন্য অ্যান্ডারসন দেন ৭৮। ফিন খরচ করেন ১০০ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৩৭ ঘ.
bdnews24