ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
সেন্ট লুসিয়ায় টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৪৯ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্য টপকে পৌঁছে যায় ১৫৩ রানে, ৭ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ৫ বল।
ম্যাচ সেরা হন ইংল্যান্ডের টিম ব্রেসনান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১২১০ ঘ.
bdnews24