ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইমেন্স ক্লাব কাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৬ উইকেটে হারিয়েছে মোহামেডান।
গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে বিকেএসপি ৭৪ রান করে, ৩২.৩ ওভারে। খেলতে পারেনি পুরো ৪০ ওভারও। উদ্বোধনী ব্যাটসম্যান রোজিনা আক্তার সব চেয়ে বেশি ১৮ রান করেন। এছাড়া শারমিন ও সুমনা আক্তার, দু'জনই করেন ১০ রান।
শুকতারা ও রুমানা আহমেদ দু'টি করে উইকেট নেন।
জেতার জন্য৭৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রুমানা আহমেদের অপরাজিত ৩১ রানের সুবাদে ২২.৫ ওভারে গন্তব্যে পৌঁছে যায় মোহামেডান, চার উইকেটে।
বিকেএসপির পক্ষে মুশির্দা খাতুন ও আকা মালিক দু'টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৫৯ ঘ.
bdnews24