২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত দলে নতুন মুখ বিনয়

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন কর্ণাটকের ফাস্ট বোলার বিনয় কুমার। দু'বছর পর ডাক পেয়েছেন লেগ স্পিনার পিযুষ চাওলা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 09:55 AM

Updated : 24 Aug 2022, 07:54 PM

নয়া দিল্লি, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন কর্ণাটকের ফাস্ট বোলার বিনয় কুমার। দু'বছর পর ডাক পেয়েছেন লেগ স্পিনার পিযুষ চাওলা । তবে বাদ পড়েছেন পেসার ইশান্ত শর্মা ও ব্যাটসম্যান বিরাট কোহলি। যদিও সবাই বলাবলি করছিলেন দু'জনেই জায়গা পাবেন দলে। চোট নিয়ে শঙ্কা রয়েছে মিডিয়াম পেসার আশিষ নেহরা ও ব্যাটসম্যান গৌতম গম্ভিরকে নিয়ে। তারপরও দলে নেয়া হয়েছে দু'জনকেই। ঘোরোয়া লিগে ভালো খেলে বিনয় কুমার নজর কাড়েন নির্বাচকদের। রঞ্জি ট্রফির ম্যাচে উইকেট নিয়েছেন ৪৬টি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এ পর্যন্ত দ্বিতীয় শীর্ষ উইকেট শিকারীও তিনি। রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে উইকেট নিয়েছেন আটটি। দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, যুবরাজ সিং, সুরেশ রাইনা, ইউসুফ পাঠান, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, জহির খান, প্রভীন কুমার, আশিষ নেহরা, হরভজন সিং, পিযুষ চাওলা, বিনয় কুমার ও রোহিত শর্মা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৬ ঘ.