২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগ ঝড়ে উড়ে গেল রাজস্থান রয়্যালস

আইপিএলে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 06:51 PM

Updated : 24 Aug 2022, 07:33 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। সোমবার রাতে রাজস্থান রয়্যালসের ১৪২ রান তাড়া করে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের ঝড়ো ব্যাটিংয়ে ১৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দিল্লি ডেয়ারডেভিলসরা। আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস। দলীয় ১৪ রানেই ডার্ক ন্যানেসের বলে দিলশানের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান স্বপ্নীল আসনোদকার। তবে গ্রায়েম স্মিথ ও নামান ওঝার সাবলীল ব্যাটিংয়ে রান তোলায় ভাটা পড়েনি রাজস্থানের। স্মিথ ও ওঝা দলীয় ইনিংসকে ৪৫ রানে নেওয়ার পরই আবারো গর্জে ওঠে দিল্লির বোলাররা। পরিণামে ৬ রানেই তিন উইকেটের পতন ঘটে শেন ওয়ার্নের দলের। পঞ্চম ওভারের একবল বাকি থাকতেই অমিত মিশ্র সরাসরি বোল্ড করেন ওঝাকে (২৪)। পরের ওভারেই দিল্লির শ্রীলঙ্কান অল-রাউন্ডার পারভেজ মাহারুফ ডি ভিলিয়ার্সের তালুবন্দি করেন ইউসুফ পাঠানকে (০)। সাংওয়ানের বলে শেবাগের হাতে ক্যাচ তুলে বিদায় নেন স্মিথ (১৮)। দলের রান তখন ৫০। ফলে বড় স্কোর গড়ার সম্ভাবনা অনেক খানিই মিইয়ে যায় রাজস্থান রয়্যালসের। তবে অভিষেক ঝুনঝুনওয়ালার ৫৩ ও পারাস ডোগরার ২৯ রানের ইনিংস দুটির সুবাদে নির্ধারিত ওভারে ১৪২ রানে পৌঁছায় শিল্পা শেঠির রাজস্থান। দিল্লির পক্ষে একটি করে উইকেট নেন মাহারুফ, ন্যানেস, মিশ্র ও সাংওয়ান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে উঠেন দিল্লির উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। তবে ৪২ রানে গম্ভীরের দলকে খানিকটা ঝাঁকুনি দিয়েছিলেন রাজস্থান বোলার দিমিত্রি মাসকারেনহাস। চতুর্থ ওভারে বল করতে এসে দিল্লি অধিনায়ক গৌতম গম্ভীর ও তিলকারতে