চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যালিস্টার কুক ও পল কলিংউডের শতকের সুবাদে ইংল্যান্ড ছয় উইকেটে ৫৯৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে।
কলিংউড করেছেন ১৪৫ রান। আগেরদিন শতক হাঁকান কুক। যদিও ১৭৩ রান করে আউট হন তিনি শনিবার টেস্টের দ্বিতীয়দিন।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩ উইকেটে ৩৭৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন ইংল্যান্ডের আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক কুক ও পল কলিংউড। ৪১২ রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদের বলে তারই হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। তবে খেলে যেতে থাকেন অপর অপরাজিত ব্যাটসম্যান কলিংউড। আদায় করে নেন তার শতকও।
ইংল্যান্ড মধ্যাহ্ন-বিরতিতে যায় ৪ উইকেটে ৪৮৭ রান নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৮ ঘ.
bdnews24