ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য ইংল্যান্ড একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে।
টোয়েন্টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন পল কলিংউড। অ্যান্ড্রু স্ট্রাউসের হাতে থাকবে একদিনের দলের লাগাম।
দুই ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ১২ জানুয়ারি অ্যাডিলেড ওভালে। আর সাত ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ১৬ জানুয়ারি। খেলা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ক্রিস ওয়াকস। এছাড়া দলে রয়েছেন ক্রেগ কিসওয়েটার (টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ), লিউক রাইট, মাইকেল ইয়ার্ডি ও জেমস ট্রেডওয়েল।
পাকিস্তানের বিপক্ষে বাদ পড়লেও দলে ফিরেছেন কেভিন পিটারসেন। প্রায় দু'বছর পর প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ক্রিস ট্রেমলেট।
পাকিস্তানের বিপক্ষে দলে থাকলেও এবার বাদ পড়েছেন রবি বোপারা। আহত থাকায় ওই সিরিজে খেলতে না পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জায়গা পেয়েছেন ইয়ান বেল।
টেস্ট, টোয়েন্টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ শেষে দুই দলই উপমহাদেশে আসবে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে। খেলা হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়। শুরু হবে ১৯ ফেব্র"য়ারি।
দল: অ্যান্ড্রু স্ট্রাউস (একদিনের দলের অধিনায়ক, টোয়েন্টি-টোয়েন্টি দলে নেই), পল কলিংউড (টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, টিম ব্রেসন্যান, স্টিভেন ডেভিস, ইয়ন মর্গান, ক্রেগ কিসওয়েটার (টোয়েন্টি-টোয়েন্টি দল), কেভিন পিটারসেন, আজমল শাহজাদ, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, ক্রিস ট্রেমলেট, জনাথন ট্রট, ক্রিস ওয়াকস, লিউক রাইট ও মাইকেল ইয়ার্ডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩১ ঘ.
bdnews24