২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শতক' এর সামনে ভেট্টোরি

টেস্ট ক্রিকেটে আরেকটি নিশ্চিত 'শতক' এর সামনে দাঁড়িয়ে নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচই হবে নিউজিল্যান্ডের হয়ে ভেট্টোরির শততম টেস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেটে আরেকটি নিশ্চিত 'শতক' এর সামনে দাঁড়িয়ে নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচই হবে নিউজিল্যান্ডের হয়ে ভেট্টোরির শততম টেস্ট। দ্বিতীয় কিউই ক্রিকেটার হিসেবে এই অভিজাত তালিকায় নাম লেখাচ্ছেন তিনি। তার আগে অবসর নেয়া কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং সর্বপ্রথম তার দেশের হয়ে এই তালিকায় ঢুকেছিলেন। এই রেকর্ড নিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, "ক্রিকেট যেভাবে এগোচ্ছে তাতে এমন রেকর্ড আরো অনেক হবে। তবে আমার লক্ষ্য টেস্টে ৪ হাজার রানের পাশাপাশি চারশ উইকেট দখল করা। যেটা খেলা শেষ করার আগে করতে পারব বলেই মনে করছি।" টেস্টে এখনো পর্যন্ত ৩২৫ উইকেট পেয়েছেন ভেট্টোরি। রান করেছেন ৩৯৬২। টেস্টে কিউইদের হয়ে সর্বাধিক ৪৩১ উইকেট দখলের রেকর্ড স্যার রিচার্ড হ্যাডলির দখলে। তাকে সর্বকালের অন্যতম সেরা বোলার হিসেবে শ্রদ্ধা জানিয়ে ভেট্টোরি বলেছেন, হ্যাডলির রেকর্ড ভাঙতে পারলে নিজেকে মহাসৌভাগ্যবান মনে করবেন তিনি। ভেট্টোরি অবশ্য একশ টেস্ট খেলেছেন। কিন্তু তার একটি খেলেছেন বিশ্ব একাদশের হয়ে অস্ট্র্রেলিয়ার বিপক্ষে, সিডনিতে ২০০৫ সালে। কাজেই নিউজিল্যান্ডের হয়ে তার টেস্ট খেলার সংখ্যা ৯৯। আহমেদাবাদেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাচ্ছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৮৩৬ ঘ.