ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার বৃষ্টিতে বাতিল হওয়া দ্বিতীয় একদিনের ম্যাচের টিকেট দিয়ে তৃতীয় ম্যাচটিও দেখা যাবে বলে বিসিবি শুক্রবার জানিয়েছে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচটি হবে ১১ অক্টোবর।
দর্শক সমাগম বেশি হলে গ্যালারির আসন সংখ্যা বাড়িয়ে ৯-১০ হাজারে উন্নীত করা হবে। প্রথম একদিনের ম্যাচে দর্শকদের জন্য আসন ছিল ছয় হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯২৫ ঘ.
bdnews24