লাহোর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেল সপ্তাহে মুম্বাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নিলামে অংশ নেওয়া ১১ পাকিস্তানী ক্রিকেটারকে নেয়নি লিগটির কোনো দলই। ব্যাপারটা চিরপ্রতিদ্বন্দ্বী পড়শি দেশটিতে ব্যাপক ক্ষোভের উদ্রেক ঘটিয়েছে। ক্রিকেটারদের বাদ পড়া নিয়ে ঘটনাটি এতদূর গড়িয়েছে যে শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির কাছেই নালিশ জানাতেই প্রস্ততি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কেনো তাদের দেশের ক্রিকেটারদের আইপিএলে খেলানো হলো না- এ প্রশ্নে আইসিসির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। লাহোরে ক্রীড়া মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট বলেন. 'আমরা আইসিসির কাছে এ বিষয়ে অভিযোগ করতে যাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও আগামী ১০ ফেব্র"য়ারি আইসিসির নির্বাহী বোর্ডের সভায় বিষয়টি উত্থাপন করবো।'
তবে আইপিএল ঘরোয়া ক্রিকেট লিগ হওয়ায় সেটা আইসিসির এখতিয়ার বর্হিভূত বিষয়। তাই এ বিষয়ে তেমন কিছু যে আইসিসি করতে পারবে এমনটা ভরসা করছেন না ক্রিকেট সংশ্লিস্টরা।
আইপিএল নিয়ে পাকিস্তানীদের বিড়ম্বনা সহজেই যেন শেষ হচ্ছে না। প্রথমে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আইপিএল নিলামেই অংশ গ্রহন নিয়ে অনিশ্চয়তা ছিল তাদের। নানা দৌড়ঝাঁপে সে সমস্যা পেছনে ফেলে আইপিএল নিলাম পর্যন্ত পাকিস্তানিরা যেতে পারলেও দুই দেশের সম্পর্কের চড়াই-উৎরাইয়ের কথা বিবেচনা করে তাদের দলে ভেড়াতে উৎসাহ দেখায়নি আইপিএলে অংশ নেওয়া দলগুলো।
এদিকে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী ইজাজ ঝাকরানি এখন বিষয়টিকে 'একটি সিরিয়াস ইস্যু' হিসেবেই নিয়েছেন। ' বিশ্ব চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের কিভাবে তারা এড়িয়ে যেতে পারলো? এটা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত যে- বিষয়টিকে আমরা বিশ্ব ক্রিকেটার সর্বোচ্চ সংস্থায় নিয়ে যাবো।' ইজাজ বাটের সঙ্গে বৈঠকের পর ক্ষুদ্ধ ঝাকরানির মন্তব্য।
এরই মধ্যে দু'দেশের সম্পর্কেও এটির প্রভার পড়তে শুরু করেছে। পাকিস্তানের পার্লামেন্টের নিু পরিষদের স্পিকার স
bdnews24