২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারালো পাকিস্তান

মূলত পাক ফাস্ট বোলারদের বোলিং তোপেই বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির লো স্কোরিং ম্যাচে ৫ উইকেটে হার মানতে হয়েছে দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মূলত পাক ফাস্ট বোলারদের বোলিং তোপেই বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির লো স্কোরিং ম্যাচে ৫ উইকেটে হার মানতে হয়েছে দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে। নেতৃস্থানীয় উইন্ডিজ ক্রিকেটাররা গতমাসে ধর্মঘট ভেঙ্গে বেরিয়ে এলেও উইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের না নিয়ে এ টুর্নামেন্টে দুর্বল দলই পাঠিয়েছে। যার মাশুল তাদের গুনতে হচ্ছে। মাত্র ৪৭ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট পড়ে যায়। পাক ফাস্ট বোলার আমের খান এবং উমর গুল মিলে উইন্ডিজ ছয় উইকেট ভাগাভাগি করে নেন। তবে ড্যারেল সামি ২৫ এবং নিকিতা মিলার(৫১) ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে ১৩৩ রানে অলআউট হয়। পরে ১৩৩ রান পেরুতেই জেরবার হয়ে যায় পাকিস্তান। উইন্ডিজ ফাস্ট বোলার গ্যাভিন টঙ্গের প্রথম বলেই বোল্ড হয়ে যান উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির (৫)। এরপর টঙ্গের বোলিং তোপে পড়ে একে একে সাজঘরে ফেরেন কামরান আকমল (৫), শোয়েব মালিক (২৩), মোহাম্মদ ইউসুফ (২৩)। এদের প্রত্যেককেই উইকেটরক্ষক ওয়ালটনের ক্যাচে পরিণত করেন টঙ্গে। পঞ্চম ব্যাটসম্যান হিসাবে সাজঘরে ফেরেন মিসবাউল হক। তাকে স্লিপে ক্যাচ বানান ডেভিড বার্নার্ড। তবে বোলারদের আপ্রাণ চেষ্টার পরও ওয়েস্ট ইন্ডিজকে জয়বঞ্চিত করেন মূলত উমর আকমল। তার ছয় চারে সাজানো ৪১ রানের হার না মানা ইনিংসটির সঙ্গে এ ম্যাচের অধিনায়ক শহীদ আফ্রিদির (১৭*) সাহচর্য ১৯ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় পাকিস্তানকে । সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৩৪.৩ ওভারে ১৩৩ (মিলার ৫১, সামি ২৫; আমের ২৪/৩, গুল ২৮/৩) পাকিস্তান: ৩০.৩ ওভারে ১৩৪/৫ (উমর আকমল ৪১*, মালিক ২৩, ইউসুফ ২৩; টঙ্গে ২৫/৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/ ১৭৪৭ ঘ.