২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কাছে ১৩৯ রানে ভারতের হার

ঝড় তুললেন সনাৎ জয়াসুরিয়া ও থিলানা কানদাম্বি। আর সেই ঝড়ে স্রেফ উড়ে গেলেন ভারতীয় বোলাররা। শ্রীলঙ্কারও রান পেরিয়ে গেল তিন শ'র কোঠা। থামলো ৬ উইকেটে ৩০৭-এ। বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৮ রানেই অল-আউট হয়ে যায় ভারত। হার মেনে নিতে হয় ১৩৯ রানের বড় ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড় তুললেন সনাৎ জয়াসুরিয়া ও থিলানা কানদাম্বি। আর সেই ঝড়ে স্রেফ উড়ে গেলেন ভারতীয় বোলাররা। শ্রীলঙ্কারও রান পেরিয়ে গেল তিন শ'র কোঠা। থামলো ৬ উইকেটে ৩০৭-এ। বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৮ রানেই অল-আউট হয়ে যায় ভারত। হার মেনে নিতে হয় ১৩৯ রানের বড় ব্যবধানে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার ২৫ ওভার পর্যন্ত ভারতীয় ইনিংসের হাল ধরে রাখেন প্রায় দু'বছর পর দলে ফেরা রাহুল দ্রাবিড়। ৫৬ বলে ৪৭ রান করে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে সরাসরি বোল্ড হন। তখন দলের রান ছিল ১২৬। এরপরই খেলার মোড় পাল্টে যায়। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। ১২৯ রানে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ১৩০ রানে ইউসুফ পাঠান, ১৩৫ রানে হারভাজন সিং, ১৩৯ রানে আশিষ নেহরা ও সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ইশান্ত শর্মা ১৬৮ রানের মাথায়। আর পি সিং অপরাজিত থাকেন ব্যক্তিগত ১৯ রানে। এর আগে শচিন টেহুুলকার ৩৩ বলে ২৭ রান করে দলীয় ৬৭ রানের মাথায় নুয়ান কুলাসেকারার বলে অজন্তা মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। দিনেশ কার্তিক ও যুবরাজ সিং, দু'জনেই করেন ১৬ রান করে। রানের খাতাই খুলতে পারেননি সুরেশ রাইনা। শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছয় ওভার বল করে ২০ রান দিয়ে উইকেট নেন ছয়টি। এছাড়া একটি করে উইকেট নেন নুয়ান কুলাসেকারা, থিলান থুশারা, লাসিথ মালিঙ্গা ও অজন্তা মেন্ডিস। দিনের শুরুতে টস জিতে ব্যাটিং-এ নেমেই মেরে খেলতে থাকেন শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান জয়সুরিয়া ও তিলকরতে