২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লিনটফ শতভাগ ফিট নন: স্ট্রাউস

ইংলিশ অল-রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। "ফ্লিনটফ বৃহস্পতিবার সকালে নেটে বোলিং করেছেন। কিন্তু তাকে শতভাগ ফিট বলে মনে হয়নি," এক সংবাদ সম্মেলনে বলেন দলনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

লিডস, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংলিশ অল-রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। "ফ্লিনটফ বৃহস্পতিবার সকালে নেটে বোলিং করেছেন। কিন্তু তাকে শতভাগ ফিট বলে মনে হয়নি," এক সংবাদ সম্মেলনে বলেন দলনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। টেস্ট শুরু হতে যাচ্ছে হেডিংলিতে শুক্রবার। স্ট্রাউস বলেন, "বিকেলে আমরা মেডিক্যাল স্টাফ ও ফ্লিনটফের সঙ্গে বসে পরিস্থিতি নিয়ে আলোচনা করবো।" মাঠে নামার মতো অবস্থায় ফ্লিনটফ আছেন কি না, সে ব্যাপারে চূড়ান্ত মত তিনি এখনও দেননি বলে জানান ইংলিশ অধিনায়ক। তিনি বলেন, "আমরা ফ্লিনটফের মতামত নেবো। কেননা তার শরীরের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভাল জানেন তিনি নিজেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো আমি ও কোচ।" লর্ডসে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট জয়ে ফ্লিনটফ যথেষ্ট অবদান রাখেন। যদিও অ্যাজবাস্টনে তৃতীয় টেস্টে একটি উইকেটও পাননি তিনি। তারপরও ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৪৮ ঘ.