২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কাছে আবারও পাকিস্তানের হার

চামারা কাপুগেদেরার অপরাজিত হাফ সেঞ্চুরির সুবাদে লো-স্কোরিং দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ এগিয়ে গেলো স্বাগতিক শ্রীলঙ্কা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চামারা কাপুগেদেরার অপরাজিত হাফ সেঞ্চুরির সুবাদে লো-স্কোরিং দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ এগিয়ে গেলো স্বাগতিক শ্রীলঙ্কা। ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে শ্রীলংকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায়। তার এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন তার বোলাররা। বিশেষ করে, পেসার থিলান থুসারার বোলিংয়ের মুখে মাথা তুলে দাঁড়াতে পারেননি পাকিস্তানী ব্যাটসম্যানরা। থুসারা ৩৩ রানে ৩ উইকেট নিলে বিপদে পড়ে পাকিস্তান। নির্ধারিত পঞ্চাশ ওভারও খেলতে পারেনি। তিন ওভার বাকি থাকতেই অল-আউট হয়ে যায় মাত্র ১৬৮ রানে। এই রান তারা করতে নেমে চামারা কাপুগেদেরার অপরাজিত ৬৭ এবং সামারাবীরার অপরাজিত ৩৮ রানের ওপর ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। তখনও হাতে ছিল ৪ উইকেট। বল বাকি ছিল ৩৮টি। ম্যাচের প্রথম বলেই পাকিস্তানী উদ্বোধনী ব্যাটসম্যান নাজির জামশেদ পেসার কুলাসেকারার বলে ক্যাচ তুললে তা লুফে নেন জয়বর্ধনে। এরপরই আঘাত হানেন থুসারা। তার বোল ঠিক মতো খেলতে না পেরে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল ধরা পড়েন সামারাবীরার হাতে। ব্যক্তিগত ১৩ রানে আউট হন তিনি। তখন দলের রান দুই উইকেটে ২১। এর সঙ্গে আর কোনও রান যোগ না করেই সাবেক অধিনায়ক শোয়েব মালিক ফিরে যান থুসারার পরের ওভারেই। ফলে ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর উমর আকমলকে নিয়ে বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক ইউনিস খান। কিন্তু উমর আকমল ম্যাথিউসের বলে উইকেটের পেছনে ধরা পড়ে বিদায় নেন ব্যক্তিগত ১৮ রানে। ৫৩ রানে ৪ উইকেট হারালে পাকিস্তানের বিপর্যয়ের মাত্রা আরও বেড়ে যায়। এরপর নিয়মিত বিরতিতে পাকিস্তানের উইকেট পড়তে থাকে। ফাওয়াদ আলম (১০) দলীয় ৬৭ রানে। ইউনিস খান (২৩) দলীয় ৭৮ রানে এবং শহীদ আফ্রিদি (৭) দলীয় ৮৭ রানে তাবুতে ফিরে যান। তখন মনে হচ্ছিল পাকিস্তান হয়তো এক শ' রানের কোঠা পার হতে পারবে না। তবে পাকিস্তানী লেজের দৃঢ়তায় শেষ পর্যন্ত রান গিয়ে ঠেকে ১৬৮-তে। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন পেসার উমর গুল। এই কম রানের টার্গেট তারা করতে নেমে স্বাগতিকরাও শুরুতে বিপদে পড়ে। মাত্র ৪৪ রান তুলতেই ৩ উইকেট পড়ে যায়। পেসার মোহাম্মদ আমেরের বলে উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা ক্যাচ তুললে তা লুফে নেন নাসির জামসেদ। তখন তার ব্যক্তিগত রান ছিল ১০। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জয়াসুরিয়া (৩০) আব্দুল রাজ্জাকের বলে ক্যাচ দেন উমর আকমলের হাতে। দলের রান তখন ২ উইকেটে ৪৪। এরপর অধিনায়ক কুমার সাঙ্গাকারা (২) রান আউট হলে পাকিস্তানের মত বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কাও। বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন সাবেক অধিনায়ক জয়াবর্ধনে। কিন্তু তিনিও ব্যক্তিগত ১২ রানে আউট হয়ে গেলে শ্রীলঙ্কার রান দাঁড়ায় ৭৪। কিন্তু চামারা কাপুগেদারা ও সামারাবীরা পেছন ফিরে আর তাকাননি। ৯৫ রানের জুটি গড়ে তোলেন তারা। কাপুগেদারা ৬৭ এবং সামারাবীরা ৩৮ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন অভীষ্ট লক্ষ্যে। গংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ১৬৭ (উমর গুল ২৪, ইউনিস খান ২৩; থুসারা ৩৩/২, মুরালি ৪১/২) শ্রীলঙ্কা: ১৬৯/৪ (কাপুগেদারা ৬৭, সামারাবীরা ৩৮, জয়াসুরিয়া ৩০; আমের ৩১/১, রাজ্জাক ৩৫/১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২১৫৪ ঘ.