২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ৫২১ রানে এগিয়ে

লর্ডসে টেস্ট হেরে অস্ট্রেলিয়া ৭৫ বছরের ইতিহাস জলাঞ্জলি দেবে! এমন আশঙ্কার কথা নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনেই বিশেষজ্ঞরা আলোচনায় মেতে ওঠেন। শনিবার সেই দাবিকে শক্ত ভিত্তি দেয় ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩১১ রান। ইংলিশদের লিড এখন ৫২১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 07:04 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসে টেস্ট হেরে অস্ট্রেলিয়া ৭৫ বছরের ইতিহাস জলাঞ্জলি দেবে! এমন আশঙ্কার কথা নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনেই বিশেষজ্ঞরা আলোচনায় মেতে ওঠেন। শনিবার সেই দাবিকে শক্ত ভিত্তি দেয় ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩১১ রান। ইংলিশদের লিড এখন ৫২১। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অল-আউট হয় ২১৫ রানে। ফলোঅন এড়াতে তখনো দরকার ছিল ১১ রান। অস্ট্রেলিয়াকে ফলোঅন না করিয়ে ২১০ রানে এগিয়ে থেকে স্বাগতিকরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। অজি ব্যাটসম্যানরা যেখানে বিপর্যস্ত, সেখানেই দ্বিতীয় ইনিংসে ভালভাবে শুরু করে স্বাগতিকরা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক এন্ড্রু স্ট্রাউস বড় ইনিংস খেলতে পারেননি। তবে অ্যালিয়েস্টার কুকের সঙ্গে তার উদ্বোধনী জুটিতে রান আসে ৬১। কুক ব্যক্তিগত ৩২ রানে অজি পেসার হরিতজের বলে এলবিডব্লিউ হন। কাকতালীয় হলেও কুকের সমান ৩২ রানেই আউট হন ইংলিশ অধিনায়ক। চা বরিতির আগে বোপারা আর পিটারসেন অপরাজিত থাকলেও পরে খেলা শুরুর পরপর আউট হন তারা। বোপরা করেন ২৭। আর পিটারসেন ৪৪। এরপরই অজি বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন প্রায়র এবং কলিংউড। ৪২ বলে ৬১ রানের অসাধারণ এক ইনিংস খেলে রান আউট হন প্রায়র। ইংল্যান্ডের সংগ্রহ তখন ৫ উইকেটে ২৫০। কলিংউডের (৫৪) উইকেট পতনের মধ্য দিয়েই তৃতীয় দিনের মত খেলা শেষ হয়। অবশ্য এর কারণ বৃষ্টি। এর আগে সকালের সেশনে আগের দিনের ৮ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। লেজের ব্যাটসম্যানরা ফলোঅন এড়াতে আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তবে শেষ দুই উইকেটে ৫৯ রান যোগ করে ব্যবধানটা কমিয়ে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০১১৫ ঘ.