২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের সেঞ্চুরিতে ২৫২ রানের লিড

ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। টেস্টের চতুর্থ দিন শেষে রোববার বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩২১। শেষ দিনে সোমবার ব্যাট হাতে নামবেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ২৬ এবং মুশফিক ২৮ রানে অপরাজিত আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 04:35 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। টেস্টের চতুর্থ দিন শেষে রোববার বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩২১। শেষ দিনে সোমবার ব্যাট হাতে নামবেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ২৬ এবং মুশফিক ২৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের এ সংগ্রহে তামিমের অবদান ১২৮ আর জুনায়েদের ৭৮ রান। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজন রান তোলেন ১৪৬। ২৪৩ বল খেলে ১৭ বাউন্ডারিতে তামিম তার সেঞ্চুরির ইনিংস সাজিয়েছেন। এটা তার প্রথম টেস্ট সেঞ্চুরি। ৭৮ রানের ইনিংসে জুনায়েদ খেলেন ১৬০ বল। এর মধ্যে বাউন্ডারি ছিল ৪টি। অন্যদের মধ্যে ওপেনার ইমরুল কায়েস ২৪, রাকিবুল হাসান ১৮ এবং মোহাম্মদ আশরাফুল ৩ রান করেছেন। বাংলাদেশের যে পাঁচটি উইকেট পড়েছে, তার মধ্যে দুটি নিয়েছেন সামি। রোশ, বার্নার্ড ও অস্টিন নিয়েছেন একটি করে উইকেট। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ২৩৮ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৩০৭ রান তুলে ৬৯ রানের লিড নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৩৬ ঘ.