২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের যোগ্যতা প্রমাণ করতে চান আশরাফুল

ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে রোববার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল। তার আগে তিনি জানিয়েছেন এই টুর্নামেন্টে নিজের যোগ্যতা প্রমাণ করার আকাক্সক্ষার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে রোববার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল। তার আগে তিনি জানিয়েছেন এই টুর্নামেন্টে নিজের যোগ্যতা প্রমাণ করার আকাক্সক্ষার কথা। রোববার প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ দিনে পারটেক্সের মুখোমুখি হবে গাজী ট্যাংক। এই ম্যাচ খেলেই রাতে বিমানে উঠবেন গাজী ট্যাংকের অধিনায়ক আশরাফুল। ঢাকা থেকে মুম্বাই হয়ে জোহানেসবার্গ পৌঁছানোর পর তিনি চলে যাবেন ডারবানে। সেখানে যোগ দেবেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে। প্রথম একাদশে থাকতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সে তার সতীর্থ শচীন টেন্ডুলকার ও সনাৎ জয়াসুরিয়ার মতো দুই গ্রেট ব্যাটসম্যান। জেপি ডুমিনি, ডোয়াইন ব্রাভো, লুক রনচি, শিখর ধাওয়ানদের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যানও আছেন মুম্বাইয়ের দলটিতে। তবে সুযোগ পেলে কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ আশরাফুল। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'কে সে কথাই জানালেন বাংলাদেশ অধিনায়ক, "আইপিএল-এ খেলার সুযোগ পেলে আমি তা কাজে লাগাতে চাই। যেহেতু টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ তাই বলের চেয়ে রান বেশি করতে চাই। এবং চাই নিজের যোগ্যতা প্রমাণ করতে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৩০ঘ