২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের সেঞ্চুরি, চালকের আসনে ভারত

শচীন টেন্ডুলকারের ৪২তম টেস্ট সেঞ্চুরি আর তারপর জহির খানের ঝড়ো ব্যাটিংয়ে হ্যামিল্টন টেস্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে টেন্ডুলকারের ১৬০ আর জহিরের অপরাজিত ৫১ রানে ভর করে প্রথম ইনিংসে ৫২০ রানের বিশাল সংগ্রহ গড়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 09:10 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

হ্যামিল্টন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকারের ৪২তম টেস্ট সেঞ্চুরি আর তারপর জহির খানের ঝড়ো ব্যাটিংয়ে হ্যামিল্টন টেস্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে টেন্ডুলকারের ১৬০ আর জহিরের অপরাজিত ৫১ রানে ভর করে প্রথম ইনিংসে ৫২০ রানের বিশাল সংগ্রহ গড়েছে ভারত। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে স্বাগতিকরা তুলেছে ৩ উইকেটে ৭৫ রান। ইনিংস হার এড়াতে এখনো ১৬৬ রানের প্রয়োজন তাদের। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তুলেছিল ২৭৯ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২৫২ঘ.