২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

ফাইনাল নিশ্চিত করার জন্য সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে জিততেই হতো নিউজিল্যান্ডকে। সে কাজটা তারা করেছে অতি সহজে, প্রতিপক্ষকে একেবারে বিধ্বস্ত করে! বৃহস্পতিবার সুজি বেটস ও অধিনায়ক হেইডি টিফেনের সেঞ্চুরির সুবাদে পাকিস্তানকে ২২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছে কিউইরা। সেখানে তাদের প্রতিপক্ষ আগেই ফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

সিডনি, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাইনাল নিশ্চিত করার জন্য সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে জিততেই হতো নিউজিল্যান্ডকে। সে কাজটা তারা করেছে অতি সহজে, প্রতিপক্ষকে একেবারে বিধ্বস্ত করে! বৃহস্পতিবার সুজি বেটস ও অধিনায়ক হেইডি টিফেনের সেঞ্চুরির সুবাদে পাকিস্তানকে ২২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছে কিউইরা। সেখানে তাদের প্রতিপক্ষ আগেই ফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে ৭ উইকেটে ৩৭৩ রানের বিশাল সংগ্রহ এনে দেয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা দুই সেঞ্চুরিয়ানের। বিশেষ করে বেটসের। মাত্র ১০৫ বলে ১৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে ১৯টা চার ও ৬টা ছক্কা মেরেছেন তিনি। অন্যদিকে ১২৮ বলে ঠিক ১০০ রান করে আউট হয়েছেন টিফেন। ওয়ানডেতে এটা নিউজিল্যান্ডের মেয়েদের দ্বিতীয় আর সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ সংগ্রহ। আর টিফেন-বেটসের ২৬২ রান দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ এবং সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এই রানের পাহাড়ের পেছনে ছুটতে গিয়ে ৪৮.১ ওভারে ১৫০ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তানের মেয়েরা। ওপেনার নাইন আবিদি (৫২) ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। ৩ উইকেট নিয়েছেন লুসি ডুলান। বৃহস্পতিবার সুপার সিক্সের অন্য দুই ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ৮ উইকেটে ইংল্যান্ডকে এবং ভারত একই ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে ভারতের বিপক্ষে। একই দিন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। ফাইনাল হবে রোববার। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭১০ঘ.