পোর্ট অফ স্পেন, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১১ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের লজ্জা এড়াতে হলে এই টেস্টে জিততেই হবে ইংল্যান্ডকে। কিন্তু পোর্ট অফ স্পেন টেস্টের চতুর্থ দিনশেষে জয়ের স্বপ্ন মুছে উল্টো হারের শঙ্কাই পেয়ে বসেছে অ্যান্ড্রু স্ট্রাউসের দলকে।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৬ উইকেটে ৫৪৬ রানে ইনিংস ঘোষণার জবাবে ব্রেন্ডন ন্যাশ আর শিবনারায়ন চন্দরপলের দুটি সেঞ্চুরিতে সোমবার চতুর্থ দিনে ওয়েস্ট তাদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তুলেছে ৫৪৪ রান। এরপর ২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদে পড়ে গেছে সফরকারীরা, শেষ বিকেলের ১৭ ওভারেই তিন উইকেট হারিয়ে বসেছে তারা, বিনিময়ে তুলেছে ৮০ রান। সব মিলিয়ে মোটে ৮২ রানে এগিয়ে থেকে শেষ দিন শুরু করবে তারা, হাতে রয়েছে ৭ উইকেট।
সিরিজের প্রথম টেস্টে এমন একটা অবস্থান থেকেই ৫১ রানে অলআউট হয়ে ম্যাচ হেরে বসেছিল তারা। ওই জয়ের সুবাদেই পাঁচ টেস্টের সিরিজে শেষ টেস্টের আগে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
আগের দিনের ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিটাকে সোমবার ২৩৪ পর্যন্ত নিয়ে গেছেন ন্যাশ আর চন্দরপল। অস্ট্রেলিয়ার রাজ্য দলেও সুযোগ না পেয়ে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমানো ন্যাশ তার ক্যারিয়ারের অষ্টম টেস্টে প্রথম সেঞ্চুরি করার পর আউট হয়েছেন ১০৯ রান করে। ২৫৭ বলের ইনিংসে ১৭টি বাউন্ডারি মেরেছেন তিনি।
আর ক্যারিয়ারের ২১তম টেস্ট সেঞ্চুরি করে চন্দরপল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৪৭ রান নিয়ে। তার ৩৬১ বলের ইনিংসটি সাজানো ছিল ১৩টি বাউন্ডারি আর একটি ছক্কায়।
চতুর্থ দিনের শেষ বিকেলে ওয়েস্ট ইন্ডিয়ানদের প্রথম ইনিংস শেষ হওয়ার আগে পর্যন্ত মনে হচ্ছিল নি
bdnews24