ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে বুধবার জয় পেয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগ।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ১১৬ রান করে অলআউট হয়েছে সিলেট বিভাগ। সুবর্নার ব্যাট থেকে আসে ২৬ রান। প্রতিপক্ষের ইনিংস ধ্বসিয়ে দিতে শামিমা আক্তার একাই নেন ৬ উইকেট। সালমা আক্তার নেন ২টি। জবাবে চামেলি রানী ও পাপিয়া হকের সমান ২১ রানের দুটি ইনিংস এবং শামিমা আক্তার অপরাজিত ২৩ রান করলে ৩৮.৫ ওভারেই ৬ উইকেটে জয় পায় ঢাকা বিভাগ।
ওদিকে, খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে রাজশাহীর বোলিং তোপে ৫৯ রানেই সব কয়টি উইকেট হারায় বরিশাল বিভাগ। সাথীরা জাকির ৪ রানে ৩টি, ফারজানা হক ৬ রানে ৩টি ও তিথি রানী সরকার ৮ রানে ২ উইকেট নিয়ে অল্প রানেই বেঁধে ফেলেন বরিশালকে। বরিশালের কেউ দু অঙ্ক ছুঁতে পারেননি। পরে সাথীরা জাকির ১৮, পান্না ঘোষ হার না মানা ১৫ এবং ফারজানা হক অপরাজিত ১০ রান তুলে ১০.৩ ওভারেই ৮ উইকেটের জয় এনে দেন রাজশাহীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৫৬ ঘ.
bdnews24