২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের জয়ের পথে বাধা হয়ে দাড়ালো বৃষ্টি

ন্যাপিয়ার টেস্টের চতুর্থ দিনের ৩৪৭ রানের সাথে পঞ্চম দিনে আরও ১০৮ রান যোগ করে গুটিয়ে গেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 07:13 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ন্যাপিয়ার, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যাপিয়ার টেস্টের চতুর্থ দিনের ৩৪৭ রানের সাথে পঞ্চম দিনে আরও ১০৮ রান যোগ করে গুটিয়ে গেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ধারাবাহিক উইকেট পতনের মধ্যে একা লড়ে ৫৬ রান করে অপরাজিত থেকে পাকিস্তানের ইনিংস ৪৫৫ পর্যন্ত নিয়ে গিয়েছেন কামরান আকমল। তাই জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ৪৩ ওভারে লক্ষ্য দাড়ায় ২০৮ রান। সে লক্ষ্যে দুর্দান্ত সূচনা করেছে ব্ল্যাক ক্যাপরা। ১৯ ওভারে তুলে নিয়েছে ৯০ রান, কোন উইকেটও হারায়নি তারা। কিন্তু এরপরই বৃষ্টি এসে বাগড়া দেয়ায় খেলা আপাতত বন্ধ আছে। টিম ম্যাকিনটোশ দেখে-শুনে খেলে ২৪ রান তুললেও অপর ওপেনার জন ওয়াটলিংয়ের মধ্যে ওয়ানডে মেজাজ ভর করেছে। মারমুখি মেজাজে ৬০ রান তুলে নিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/