লাহোর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ধরনের ক্রিকেটেই পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান মিসবাহ-উল-হক। এতে অনেকেই আশঙ্কা করছেন তার ক্রিকেট জীবনের অবসান ঘটলো এখানেই।
তবে যেমনটা আশা করা হচ্ছিল তেমটাই ঘটেছে। টেস্ট ও একদিনের দলের অধিনায়ক হিসেবে রয়ে গেছেন ইউনিস খান। আর শহীদ আফ্রিদী থেকে গেছেন টোয়েন্টি-টোয়েন্টি দলের দলনায়ক।
টেস্ট দল: সালমান বাট, খুররম মনজুর, ইমরান ফারহাত, ইউনিস খান (অধিনায়ক), মোহাম্মদ ইউসুফ, শোয়েব মালিক, ফাওয়াদ আলম, ফয়সল ইকবাল, কামরান আকমল, দানিশ কানেরিয়া, সাঈদ আজমল, ইয়াসির আরাফাত, উমর গুল, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমের, আব্দুর রউফ, উমর আকমল ও সরফরাজ আহমেদ।
একদিনের দল: সালমান বাট, ইমরান ফারহাত, খালিদ লতিফ, ইউনিস খান (অধিনায়ক), মোহাম্মদ ইউসুফ, শোয়েব মালিক, উমর আকমল, কামরান আকমল, আব্দুল রাজ্জাক, রানা নাভেদ-উল-হাসান, শহীদ আফ্রিদী, সাঈদ আজমল, উমর গুল, মোহাম্মদ আমের, রাও ইফতেখার আঞ্জুম ও ওয়াহাব রিয়াজ।
টোয়েন্টি-টোয়েন্টি দল: খালিদ লতিফ, ইমরান নাজির, উমর আকমল, শোয়েব মালিক, শহীদ আফ্রিদী (অধিনায়ক), কামরান আকমল, আব্দুল রাজ্জাক, রানা নাভেদ-উল-হাসান, উমর গুল, মোহাম্মদ আমের, রাও ইফতেখার আঞ্জুম, সাঈদ আজমল, ইমরান ফারহাত, ফাওয়াদ আলম ও সোহেল তানভি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৪ ঘ.
bdnews24