২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার, আবার সন্দেহের আবর্তে পাকিস্তান দল

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্র"প ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান ইচ্ছা করেই হেরেছে বলে অভিযোগ করেছেন সে দেশের ক্রীড়া বিষয়ক জাতীয় পরিষদ কমিটির প্রধান জামশেদ খান দাস্তি। তিনি বলেন, এজন্য জাতীয় ক্রিকেট বোর্ড প্রধান ও দলের অধিনায়ককে জাতীয় পরিষদে তলব করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ইসলামাবাদ, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্র"প ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান ইচ্ছা করেই হেরেছে বলে অভিযোগ করেছেন সে দেশের ক্রীড়া বিষয়ক জাতীয় পরিষদ কমিটির প্রধান জামশেদ খান দাস্তি। তিনি বলেন, এজন্য জাতীয় ক্রিকেট বোর্ড প্রধান ও দলের অধিনায়ককে জাতীয় পরিষদে তলব করা হবে। জামশেদ খান দাস্তি পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পরিবর্তন আনারও আহ্বান জানান। তিনি দাবি করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি যে পাকিস্তান ইচ্ছা করে হেরেছে তার তথ্য-প্রমাণ রয়েছে। দাস্তি আরো বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষেও পাকিস্তান যে জিততে চায়নি তাও স্পষ্ট হয়ে উঠেছে ক্রিকেটারদের খেলা দেখে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দু'টি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। পাকিস্তান ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন কিছু নয়। এ অভিযোগে সাবেক অধিনায়ক সেলিম মালিককে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটারকে শাস্তি দেয়ার নজির রয়েছে। এছাড়া ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর থেকে নিজের দেশে পাকিস্তানী ক্রিকেটারদের সততা নিয়ে প্রশ্ন ওঠার ঘটনাও ঘটেছে অনেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্র"প ম্যাচে পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২০৬ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া টপকে যায় ইনিংসের শেষ বলে। সেমিফাইনালে ২৩৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েও পাকিস্তান হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮৪০ ঘ.