২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে জেতাতে পারলেন না কান্দাম্বি

৩৬ রানে তিন উইকেট হারানোর পর মাঠে নেমে অপরাজিত ৯৩ রান, ক্যারিয়ারের মাত্র নবম ম্যাচ খেলতে নামা এক তরুণের জন্য এই পারফরম্যান্স স্মরণীয়ই হওয়ার কথা। কিন্তু থিলিনা কান্দাম্বি হয়তো ভুলেই যেতে চাইবেন, কারণ তার ওই পারফরম্যান্সও যে ম্যাচ জেতাতে পারেনি শ্রীলঙ্কাকে। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৫৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৪ বাকি থাকতে অলআউট হয়ে গেছে ২৪১ রানে। ১৫ রানের জয় পেয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 05:31 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

কলম্বো, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৬ রানে তিন উইকেট হারানোর পর মাঠে নেমে অপরাজিত ৯৩ রান, ক্যারিয়ারের মাত্র নবম ম্যাচ খেলতে নামা এক তরুণের জন্য এই পারফরম্যান্স স্মরণীয়ই হওয়ার কথা। কিন্তু থিলিনা কান্দাম্বি হয়তো ভুলেই যেতে চাইবেন, কারণ তার ওই পারফরম্যান্সও যে ম্যাচ জেতাতে পারেনি শ্রীলঙ্কাকে। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৫৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৪ বাকি থাকতে অলআউট হয়ে গেছে ২৪১ রানে। ১৫ রানের জয় পেয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেছে ভারত। ৫৭ রানে চার উইকেট নিয়ে শ্রীলঙ্কার সর্বনাশটা করেছেন ফাস্ট বোলার ইশান্ত শর্মা। ৩৬ রানে তিন উইকেট হারালেও চতুর্থ উইকেটে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (৫২) সঙ্গে কান্দাম্বির ঠিক ১০০ রানের জুটিতে ভালোই ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিকরা। তারপর চামারা কাপুগেদারার (২৯ বলে ৩১) সঙ্গে ৫১ রানের আরেকটি জুটি গড়ে জয়ের স্বপ্নও দেখাতে শুরু করেছিলেন তিনি। কিন্তু অন্য প্রান্তে সঙ্গীর অভাবে সেটা পুরণ করতে পারেননি, পারেননি নিজের সেঞ্চুরিটাও করতে। কারণ ওই ইশান্ত শর্মা, দ্বিতীয় স্পেলে ফিরে পর পর তিন ওভারে কাপুগেদারা, ফারভিজ মাহারুফ (৭) আর থিলিনা তুষারার (৭) উইকেট তিনটি তুলে নিয়ে শ্রীলঙ্কাকে আবার পথভ্রষ্ট করেছেন তিনি। ১২৯ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি মেরেছেন কান্দাম্বি। এর আগে বিকেলে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলেছিল ভারত। সফরকারীদের যথারীতি ঝড়ো সূচনা এনে দিয়েছেন বীরেন্দর শেবাগ। তবে মাত্র ২৬ বলে ৪২ রান করে তিনি রান আউট হয়ে যাওয়ার পর সফরকারীদের ইনিংসটা গড়ে উঠেছে মূলত যুবরাজ সিংয়ের ৬৬ রানে ভর করে। ৮৮ বলে সাতটি বাউন্ডারি আর একটি ছক্কায় সাজানো এই ইনিংসটি খেলার পথে চতুর্থ উইকেটে সুরেশ রায়নার (২৯) সঙ্গে ৮৫ রানের জুটি গড়েছেন এই বাঁহাতি। এই ম্যাচে দুটি উইকেট পেলে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়তে পারতেন মুত্তিয়া মুরালিধরন, কিন্তু তিনি ১০ ওভার বল করে কোনো উইকেটই পাননি। সংক্ষিপ্ত স্কোর ভারত : ৫০ ওভারে ২৫৬/৯ (যুবরাজ ৬৬, শেবাগ ৪২, রায়না ২৯, গম্ভীর ২৭, ধোনি ২৩, ইউসুফ ২১; মাহারুফ ২/৪০, মেন্ডিস ২/৪৪, কুলাসেকারা ২/৬১) শ্রীলঙ্কা : ওভারে / (কান্দাম্বি ৯৩* , জয়াবর্ধনে ৫২, কাপুগেদারা ৩১; শর্মা ৪/৫৭, প্রভীন ১/২২, ওঝা ১/৩৯, জহির ১/৫৬) ফল : ভারত ১৫ রানে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২৩৩১ ঘ.