কলম্বো, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হরভজন সিংয়ের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে ভারতের স্পিন-আক্রমণ অনেকখানি দুর্বল। কিন্তু মহেন্দ্র সিং ধোনির দৃঢ় বিশ্বাস দলের তরুণ দুই স্পিনারের পক্ষে 'ভাজ্জি'র অনুপস্থিতিজনিত দুর্বলতা ঢেকে দেয়া সম্ভব। এই বিশ্বাস নিয়েই বুধবার ডাম্বুলায় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে ধোনির 'টিম ইন্ডিয়া'।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া হরভজনের জায়গায় রবীন্দ্র জাদেজাকে নিয়ে এই সফরের জন্য দল সাজিয়েছেন ভারতের নির্বাচকরা। দলে অন্য স্পেশালিস্ট স্পিনার প্রজ্ঞান ওঝা। দুজনই বাঁহাতি, কিন্তু দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পরীক্ষিত নন। ওঝা পাঁচটি ওয়ানডে খেললেও জাদেজার এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি।
ধোনি নিজেও মানছেন এই সিরিজে হরভজনের অভাব অনুভূত হবেই। কিন্তু একই সঙ্গে দুই তরুণ স্পিনারের ওপরেও তিনি দারুণ আস্থাশীল, "আমাদের স্পিনারদের মধ্যে হরভজনই সেরা। এবং আমরা তাকে মিসও করবো। তবে আমাদের প্রজ্ঞান ওঝা ও (রবীন্দ্র) জাদেজার মতো স্পিনারও আছে। দুজনই তার (হরভজনের) অনুপস্থিতিজনিত শূন্যতা পূরণ করার চেষ্টা করবেই।"
তবে ওঝা-জাদেজার ওপরে বিশ্বাসের পাশাপাশি সিরিজটা যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা-ও নির্দ্বিধায় মেনে নিচ্ছেন ভারত অধিনায়ক, "শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবসময়ই খুব কঠিন। আমরা সর্বশেষ (ওয়ানডে) সিরিজ জিতেছি ঠিকই কিন্তু ওরাও নিশ্চয়ই কী কী ভুল হয়েছিল তা ভালোভাবে খতিয়ে দেখবে। (গতবার) ওদের বিপক্ষে যাওয়া অন্যতম বিষয় ছিল টস। কারণ এখানে (শ্রীলঙ্কায়) টসটা সবসময়ই গুরুত্বপূর্ণ হতে পারে। (দিবা-রাত্রির ম্যাচে) কৃত্রিম আলোয় সন্ধ্যায় বল দারুণ মুভ করে এখানে। এমনকি ডাম্বুলায় দিনের ম্যাচেও বল অনেকখানি মুভ করে।"
গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তান সফর বাতিল করায় ভারত মাস দুয়েক ধরে ম্যাচ প্র্যাকটিসের বাইরে। কিন্তু শ্রীলঙ্কা সদ্যই বাংলাদেশ সফর করে এসেছে, পাকিস্তানে গিয়ে শোয়েব মালিকের দলকে হারিয়েছে ওয়ানডে সিরিজে। যদিও বাংলাদেশ এবং তার আগে নভেম্বরে জিম্বাবুয়ে সফর তেমন ভালো কাটেনি শ্রীলঙ্কানদের।
তবে মাহেলা জয়াবর্ধনে এই দুটো সফরে চাপের মধ্যেও জয় পাওয়ায় নিজেদের মানসিক দৃঢ়তাই খুঁজে পাচ্ছেন। সেই দৃঢ়তাকে ভারতের বিপক্ষেও মাঠে অনূদিত করতে উদগ্রীব শ্রীলঙ্কা অধিনায়ক, "সা
bdnews24