ঢাকা, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগেরদিনই আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছিলেন। তবুও সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার বিদায় ঘোষণার জন্য আয়োজন করেছিল সংবাদ সম্মেলনের। সেখানেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং দেশের সফলতম উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট না বলা অনেক কথার মালা গাঁথলেন। তবে সেটা ফুলের নয়, তার ব্যথার মালা। সরাসরি বললেন, তাকে আস্তে আস্তে বাংলাদেশ দলে 'অপাংক্তেয়' বানিয়ে ফেলার পেছনে কাজ করেছিল নির্বাচকদের চক্রান্ত। তাদের ব্যক্তিগত আক্রোশেই নাকি আর শেষপর্যন্ত মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি তার। খালেদ মাসুদের সেসব কথাই তুলে ধরা হল এখানে।
প্রশ্ন : মাঠ থেকে বিদায় নিতে পারলেন না। এজন্য কাউকে দায়ী করেন কী?
খালেদ মাসুদ পাইলট : আমি বোর্ড সদস্যদের দায়ী করব না। কারণ দল নির্বাচনে তারা সম্পৃক্ততা নন। দায়ী কাউকে করতে হলে আমি তা করবো নির্বাচকদের। তারা আমাকে কখনোই বলেননি দলে ঢোকার যথাযথ মাপকাঠি কী! এতো পারফর্ম করার পরও কেন দলে সুযোগ পাচ্ছি না, একথা একবারও জানাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রাথমিক ২৪ জনেও জায়গা না হবার পরই সিদ্ধন্ত নিলাম
bdnews24