মুম্বাই, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানে শুধু ব্যাট-বলের 'যুদ্ধ' নয়, কথার লড়াইও। অতীতে সৌরভ গাঙ্গুলী, স্টিভ ওয়াহরা সেই লড়াইয়ে কম অবতীর্ণ হননি। এবার সেই ভূমিকায় জহির খান। ভারতের বাঁহাতি পেসারের লক্ষ্য রিকি পন্টিংকে কথা দিয়ে নাজেহাল করা! তার ধারণা ভারতের মাটিতে আগের সিরিজগুলোয় সাফল্য না পাওয়ায় ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজে চাপের মধ্যে থাকতে হবে অস্ট্রেলিয়ার অধিনায়ককে।
জহির এই ধারণা করতেই পারেন। ১১৯ ম্যাচে ১০,০৯৯ রান, গড় ৫৮-র ওপরে, সেঞ্চুরি ৩৫টি --- পন্টিংয়ের টেস্ট ক্যারিয়ার নিঃসন্দেহে ঈর্ষণীয়। অথচ ভারতের মাটিতে সেই সফল ব্যাটসম্যানই এখনো পর্যন্ত চরমভাবে ব্যর্থ। ভারতে ৮টি টেস্ট খেলে ১২.২৮ গড়ে মাত্র ১৭২ রান করেছেন তিনি, সেঞ্চুরি পাননি একটিও। এই ব্যর্থতার পাশাপাশি পন্টিংয়ের সা
bdnews24