কার্ডিফ, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সময়টা ভালো যাচ্ছে না অ্যান্ড্রু সাইমন্ডসের। তবে এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর লোকেরও অভাব হচ্ছে না শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়া এই অলরাউন্ডারের। সদ্য অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া গ্রেগ চ্যাপেল তেমনই একজন। অস্ট্রেলিয়ার দৈনিক 'দ্য এজ' পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাইমন্ডসকে তিনি পরামর্শ দিয়েছেন মাঠের বাইরের বিষয়গুলো কি করে সামলাতে হয় তা নিয়ে।
"মাঠের বাইরে অনেক ঘটনাই ঘটে। আর যখন তোমার ওপর নজর থাকবে সারাক্ষণ, একটা কিছু ভুল করলে সবাই সেটাকেই বড় করে দেখবে"- বলেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়ক। সঙ্গে যোগ করেছেন, "এই সবকিছু সামলানো আর কি করে একটি সফল ক্যারিয়ার আর সফল দলের সঙ্গে সেগুলো মানিয়ে নেওয়া যায় তা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ।"
চ্যাপেল অবশ্য মনে করেন একটু সময় পেলেই ঘুরে দাঁড়িয়ে আবার দলে ফিরবেন সাইমন্ডস, "একটু বিশ্রাম নিয়ে ওর ভাবতে হব
bdnews24