বার্মিংহাম, ইংল্যান্ড, ১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম ইনিংসের ৮৩ রানের ঘাটতি পুষিয়ে জয়ের আশা উজ্জল করতে যেমন হওয়া উচিত ঠিক তেমনটি হচ্ছে না ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। তাদের ২৩১ রানের জবাবে শুক্রবার ৩১৪ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ফ্লিনটফ (৪/৮৯), অ্যান্ডারসন (৩/৭২) আর সাইডবটমের (৩/৮১) চমৎকার বোলিং সফরকারীদের খুব বড় লিড নিতে না দিলে কী হবে, ব্যাট হাতে স্ট্রাউস (২৭), অ্যালস্টেয়ার কুক (৯), মাইকেল ভন (১৭), ইয়ান বেল (২০) আর ফ্লিনটফের (২) ব্যর্থতায় ২২১ রানেই ৬ উইকেট হারিয়ে আবার বিপদে পড়ে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় দিনে সে অবস্থায় মাত্র ১৩৮ রানে এগিয়ে তারা। কেভিন পিটারসেন ৬ রানের জন্য সেঞ্চুরি মিস না করলে হয়তো আরো ভালো জায়গায় থাকতো স্বাগতিকরা। লিডটাকে যতদূর সম্ভব বড় করার দায়িত্ব এখন এ ম্যাচেই দলে ফেরা পল কলিংউড (৫৯*) আর উইকেটরক্ষক টিম অ্যামব্রোসের (৩*) কাঁধে। চা বিরতির পর ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২৩৭।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩১২ ঘ.
bdnews24