২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত আর দক্ষিণ আফ্রিকাকে হুমকি মানছেন পন্টিং

সেই রিকি পন্টিং আছেন, কিন্তু ক্রিকেটে অস্ট্রেলিয়ার সেই সুদিন আর নেই। বছর খানেক আগেও প্রতিপক্ষদের একরকম পায়ে মাড়িয়ে এগিয়ে চলা অস্ট্রেলিয়ানদের পারফরম্যান্সে এখন যেন ভাটার টান। যদিও বুধবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি আবার উঠেছে অধিনায়ক পন্টিংয়ের হাতেই, তবে অবস্থা যে পুরোপুরি অনুক'লে নেই তা আনন্দ উদযাপনের মুহুর্তে বলা তার কিছু কথাতেও পরিস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

মুম্বাই, ১৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেই রিকি পন্টিং আছেন, কিন্তু ক্রিকেটে অস্ট্রেলিয়ার সেই সুদিন আর নেই। বছর খানেক আগেও প্রতিপক্ষদের একরকম পায়ে মাড়িয়ে এগিয়ে চলা অস্ট্রেলিয়ানদের পারফরম্যান্সে এখন যেন ভাটার টান। যদিও বুধবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি আবার উঠেছে অধিনায়ক পন্টিংয়ের হাতেই, তবে অবস্থা যে পুরোপুরি অনুক'লে নেই তা আনন্দ উদযাপনের মুহুর্তে বলা তার কিছু কথাতেও পরিস্কার। পন্টিং কথাগুলো বলেছেন একটু ঘুরিয়ে। বুধবার মুম্বাইয়ের সংবাদ সম্মেলনে তিনি অস্ট্রেলিয়ার যোগ্য চ্যালেঞ্জারের মর্যাদা দিয়েছেন ভারত আর দক্ষিণ আফ্রিকাকে। তারাও যে টেস্ট ক্রিকেটে শ্রেষ্ঠত্বের আসনে বসতে পারে তা পন্টিংও স্বীকার করলেন এভাবে, "এ মুহুর্তে ভারত নিঃসন্দেহে দারুণ একটা দল। আর কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকা তো দু ধরণের ক্রিকেটেই চমৎকার খেলছে। ভবিষ্যতে কী হয় তা দেখার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে।" এ কথায় আসলে অদূর ভবিষ্যতে ভারত বা দক্ষিণ আফ্রিকা যে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে নিতে পারে, টেস্ট চ্যাম্পিয়নশিপও যে তাদের কাছে খোয়াতে হতে পারে সে আশঙ্কারই ইঙ্গিত রাখলেন রিকি পন্টিং। আশঙ্কাটা অস্বীকার করবেন কীভাবে? ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে এখন দক্ষিণ আফ্রিকা। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারত তাঁদের ছুঁই ছুঁই দূরত্বে উঠে আপাতত দুই নম্বরে। তাদের বিপক্ষে সর্বশেষ সিরিজটা অনেক বিতর্ক আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১-এ না জিতলে এতদিনে হয়তো দুই ন