২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৬ উইকেটে ২৬২

অ্যাডিলেড টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৬২ রান। নিউজিল্যান্ডের গত টেস্টের ব্যাটিং বিবেচনা করলে সন্তোষজনক স্কোর, কিন্তু শুরুটা বিবেচনায় নিলে আরও দৃঢ় অবস্থান নিয়ে দিন শেষ করার কথা ছিল নিউজিল্যান্ডের। যাই হোক, শেষ পর্যন্ত যা হয়েছে তাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের পর এখন দু-দলই একই সমতায় দাঁড়িয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

অ্যাডিলেড, ২৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডিলেড টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৬২ রান। নিউজিল্যান্ডের গত টেস্টের ব্যাটিং বিবেচনা করলে সন্তোষজনক স্কোর, কিন্তু শুরুটা বিবেচনায় নিলে আরও দৃঢ় অবস্থান নিয়ে দিন শেষ করার কথা ছিল নিউজিল্যান্ডের। যাই হোক, শেষ পর্যন্ত যা হয়েছে তাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের পর এখন দু-দলই একই সমতায় দাঁড়িয়ে। অথচ একটা সময়ে বিশাল স্কোরের ইঙ্গিতই দিচ্ছিল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া নিউজিল্যান্ড। জেমি হাউকে (১৬) কট বিহাইন্ড করে মিচেল জনসন ৪৬ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে দিলেও জেসি রাইডারকে (১৩) নিয়ে দলকে ১০১ রানে পৌঁছে দিয়েছিলেন রেডমন্ড। কিন্তু পরের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। ১৪ বাউন্ডারি ও দুই ছক্কায় গড়া রেডমন্ডের ৮৩-র পর দ্বিতীয় সর্বোচ্চ রান রস টেলরের (৪৪)। ২ উইকেট নিয়েছেন অফস্পিনার নাথান হরিজ, যার মধ্যে আছে রেডমন্ডের মূল্যবান উইকেটটাও। একটি করে উইকেট জনসন, ব্রেট লি, স্টুয়ার্ট ক্লার্ক ও অ্যান্ড্রু সাইমন্ডসের। দিনশেষে ব্রেন্ডন ম্যাককালাম ৩০ ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ১২ রানে অপরাজিত । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১৫ঘ.