২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেইনের কাছে হেরে গেল বাংলাদেশ

২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সেই স্মরণীয় জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। বুধবার পচেফস্ট্রুমেও বাংলাদেশ অধিনায়কের ব্যাট যেন সেদিনের কথাই মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু এক সাকিব আল হাসান ছাড়া অন্য কেউ সেই সুরে তাল মেলাতে না পারায় তেমন কিছু হয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আশরাফুলের ৭৩ আর সাকিবের ৫১ রানের পরও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে ৬১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

পচেফস্ট্রুম, ৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সেই স্মরণীয় জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। বুধবার পচেফস্ট্রুমেও বাংলাদেশ অধিনায়কের ব্যাট যেন সেদিনের কথাই মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু এক সাকিব আল হাসান ছাড়া অন্য কেউ সেই সুরে তাল মেলাতে না পারায় তেমন কিছু হয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আশরাফুলের ৭৩ আর সাকিবের ৫১ রানের পরও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে ৬১ রানে। ৫০ ওভারে স্বাগতিকদের ৮ উইকেটে ২৮৩ রানের জবাবে ৫.৪ ওভার বাকি থাকতেই ২২২ রানে অলআউট হয়ে গেছে আশরাফুলের দল। দক্ষিণ আফ্রিকার কাছে না বলে অবশ্য বলা উচিত বাংলাদেশে হেরেছে ডেল স্টেইনের কাছে। ৮ ওভারে মাত্র ১৬ রান দিয়ে চারটি উইকেট নিয়ে বাংলাদেশের সর্বনাশ করেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসারই। ৬ ওভারের প্রথম স্পেলে ১০ রান দিয়ে পেয়েছিলেন প্রথম দুটি উইকেট, আর পঞ্চম উইকেটে আশরাফুল-সাকিবের ৯২ রানের জুটি যখন বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে ঠিক তখন দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম দু বলেই আরো দুটি উইকেট নিয়েছেন তিনি। এর প্রথমটি আশরাফুলের, দুর্দান্ত এক আউটসুইঙ্গারে বাংলাদেশ অধিনায়ককে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন স্টেইন। পরের বলটাও যেন ঠিক ছিল প্রথমটার অ্যাকশন রিপ্লে, কেবল এবার উইকেটকিপারের গ্লাভসে জমা হওয়ার আগেই নিশ্চিত হয়েছে রকিবুলের বিদায়