২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেতার পরের ম্যাচের ইতিহাস কিন্তু পক্ষে নয়

একেকটি বড় জয় যেমন বাংলাদেশের জন্য অপার আনন্দের বার্তা নিয়ে আসে, তেমনি ভীতিকর কিছু অভিজ্ঞতার কথাও মনে না করিয়ে দিয়ে পারে না। কারণ প্রতিটা 'দৈত্য বধ'- এর ঠিক পরের ম্যাচেই দুমড়ে-মুচড়ে যাওয়াটা নিয়তি হয়ে আছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একেকটি বড় জয় যেমন বাংলাদেশের জন্য অপার আনন্দের বার্তা নিয়ে আসে, তেমনি ভীতিকর কিছু অভিজ্ঞতার কথাও মনে না করিয়ে দিয়ে পারে না। কারণ প্রতিটা 'দৈত্য বধ'- এর ঠিক পরের ম্যাচেই দুমড়ে-মুচড়ে যাওয়াটা নিয়তি হয়ে আছে তাদের। ২০০৪ থেকে শুরু হয়ে ২০০৭ - এই চার বছরে একটা না একটা বড় জয়ের মুখ বাংলাদেশ দেখেছেই। আবার ঠিক পরের ম্যাচেই ক্রিকেটাররা নিজেদের হারিয়ে খুঁজেছেন। এতোদিনেও নিয়তির এই লিখন খন্ডন করা যায়নি কেন? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ একেকটি বড় জয় যেমন বাংলাদেশের জন্য অপার আনন্দের বার্তা নিয়ে আসে, তেমনি ভীতিকর কিছু অভিজ্ঞতার কথাও মনে না করিয়ে দিয়ে পারে না। কারণ প্রতিটা 'দৈত্য বধ'- এর ঠিক পরের ম্যাচেই দুমড়ে-মুচড়ে যাওয়াটা নিয়তি হয়ে আছে তাদের। ২০০৪ থেকে শুরু হয়ে ২০০৭ - এই চার বছরে একটা না একটা বড় জয়ের মুখ বাংলাদেশ দেখেছেই। আবার ঠিক পরের ম্যাচেই ক্রিকেটাররা নিজেদের হারিয়ে খুঁজেছেন। এতোদিনেও নিয়তির এই লিখন খন্ডন করা যায়নি কেন? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ উত্তর দিতে গিয়ে মোহাম্মদ আশরাফুল মোটামুটি নিশ্চিত, "আসলে এমন জয় তো আমাদের খুব একটা পাওয়া হয় না। আর যখন পাই, তখন বড় দলগুলো আমাদের নিয়ে হোমওয়ার্ক বাড়িয়ে দেয়। যদি আমাদের ঠিক পরের ম্যাচটাই তাদের সঙ্গে থাকে। ওরা চুলচেরা বিশ্লেষণ করে খেলতে নামে।" এরসঙ্গে আরেকটা ব্যাপার যোগ হয়ে যাচ্ছেতাই পারফরম্যান্সের চিত্রনাট্য এতোদিন লেখা হয়ে এসেছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, "হঠাৎ বড় জয় পেলে দলের প্রতি সবার প্রত্যাশাটা বেড়ে যায় বহুগুণ। বোধহয় আমাদের অনেকেই সেই প্রত্যাশার চাপটা একটু বেশিই অনুভব করতেন। তাই...।" তাই এক ম্যাচে সাফল্যের চূড়ায় উঠে আবার পরের ম্যাচে পাদদেশে নেমে যাওয়ার বিষাদে ডুবতে হয়েছে বাংলাদেশ শিবিরকে। ২০০৬ সালের ২৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতকে হারানোর পরদিনই তাদের কাছে ৯১ রানের হার। আগে ব্যাট করা ভারত ৩৪৮ রান তোলার পরই শেষ হয়ে গিয়েছিল ম্যাচটা। ২০০৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে 'কার্ডিফ মহাকাব্য' রচনার পর ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচেও ঘটেছিল একইরকম ঘটনা। আশরাফুল মাত্র ৫২ বলে ৯৪ রানের ঝড় তোলার পরও যে ম্যাচটাতে কোনো প্রাণের সঞ্চার হয়নি। কারণ ইংল্যান্ড ৪ উইকেটে তুলে রেখেছিল ৩৯১ রান! ২০০৬ এর ফেব্র"য়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে বগুড়ায় অসাধারণ এক জয়ের পর চট্টগ্রামে সফরকারীরা ৭ উইকেটে ৩০৯ রান তোলার পর বাংলাদেশ অবশ্য হেরেছিল মাত্র ৭৮ রানে। মাত্রই বলতে হয়, কারণ গত বছর ত্রিনিদাদে বিশ্বকাপ থেকে ভারতের বিদায় একরকম নিশ্চিত করে দেওয়া জয়ের পর বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছিল ১৯৮ রানের বিশাল ব্যবধানে। শ্রীলঙ্কার ৪ উইকেটে ৩১৮ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়ে গিয়েছিল মাত্র ১১২ রানে। বিশ্বকাপেই গায়ানায় আশরাফুলের ব্যাটিং কীর্তিতে দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারানোর পর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৪৩ রানে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ার আশঙ্কা আছে তাই। আর আশরাফুল যে বললেন তাদের নিয়ে প্রতিপক্ষের হোমওয়ার্ক বেড়ে যাওয়ার কথা, তাও চাক্ষুষ হয়ে গেল শুক্রবার। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের পর শুরু হওয়া কিউইদের রুদ্ধদ্বার টিম মিটিং আর শেষই হয় না। পরে লিয়াজো অফিসার মারফত জানা গেল, সেখানে বাংলাদেশের বোলার-ব্যাটসম্যানদের ভিডিও ফুটেজ নিয়ে গবেষণা চলেছে নিরন্তর। আর দীর্ঘদিন পর পাওয়া এমন একটা জয়ে ক্রিকেটারদের প্রত্যাশার চাপে নুয়ে পড়াও বিচিত্র নয়। দুয়েমিলে আবারো হোঁচট খাওয়ার সম্ভাবনা। যে সম্ভাবনার কথা তুলতেই আপত্তি বাংলাদেশ অধিনায়কের, "বাংলাদেশের অনেক বড় জয়েই আমি দলে ছিলাম। দেখেছি পরের ম্যাচেই বাজেভাবে হারার ঘটনা। এসব আমার মাথায় আছে। এজন্য জয়ের দিন রাতেই আনন্দ উদযাপনের পালা চুকিয়ে ফেলেছি। ছেলেদের বলে দেওয়া হয়েছে, 'এই ম্যাচটার কথা ভুলে যাও।' আমি আশাবাদী এজন্য যে, সবাইকে পরের ম্যাচ নিয়েই বেশি কথা বলতে শুনছি।" আর প্রত্যাশার চাপটাও বোধহয় সেরকম নেই। অন্যবার বড় জয় পেলেই অধিনায়কের মোবাইলে প্রধানমন্ত্রীর ফোন যেত। অধিনায়ক হিসেবে প্রথম বড় জয়ের পর আশরাফুলের সেই অভিজ্ঞতা হয়নি। প্রধান উপদেষ্টার কোনো ফোন পাননি। পত্র-পত্রিকা অফিসে এবার অভিনন্দন বার্তার বৃষ্টিও এসে পড়েনি। প্রসঙ্গ তুলতেই বাংলাদেশ অধিনায়ক বললেন, "এতো আগে কেন অভিনন্দন জানাবেন তারা। আরো তো দুটো ম্যাচ বাকি আছে।" এই ক্ষুধাটা যদি এবার নিয়তির লিখন বদলাতে পারে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.