২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আউট ছিলেন, স্বীকার করলেন সায়মন্ডস

খবরটা শুনে রাগে-ক্ষোভে ফেটে পড়ার কথা অনিল কুম্বলের। বুধবার সিডনি টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল ভারত। এক পর্যায়ে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছিল ৬ উইকেটে ১৩৪। সেখান থেকেই ব্র্যাড হগের সঙ্গে রেকর্ড ১৭৩ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বিপদমুক্ত করেছেন অ্যান্ড্রু সায়মন্ডস। দিন শেষে অপরাজিত থেকে গেছেন ১৩৭ রানে। আর তারপর সংবাদ সম্মেলনে ফাটিয়েছেন বোমাটা, "আমি আসলেই আউট ছিলাম।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

সিডনি, ২ জানুয়ারি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খবরটা শুনে রাগে-ক্ষোভে ফেটে পড়ার কথা অনিল কুম্বলের। বুধবার সিডনি টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল ভারত। এক পর্যায়ে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছিল ৬ উইকেটে ১৩৪। সেখান থেকেই ব্র্যাড হগের সঙ্গে রেকর্ড ১৭৩ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বিপদমুক্ত করেছেন অ্যান্ড্রু সায়মন্ডস। দিন শেষে অপরাজিত থেকে গেছেন ১৩৭ রানে। আর তারপর সংবাদ সম্মেলনে ফাটিয়েছেন বোমাটা, "আমি আসলেই আউট ছিলাম।" ব্যক্তিগত ৩০ রানের মাথায় ইশান্ত শর্মার বলে কট বিহাইন্ড হয়েছিলেন সায়মন্ডস। ভারতীয়দের জোরালো আপিল কানে তোলেননি ওয়েস্ট ইন্ডিয়ান আম্পায়ার স্টিভ বাকনর। এরপর ৪৮ রানে কুম্বলের বলে স্টাম্পিং হলেও তৃতীয় আম্পায়ার অস্ট্রেলিয়ান ব্র"স অক্সেনফোর্ড বেনিফিট অব ডাউট দিয়েছেন সায়মন্ডসকে। সেই জীবন পাওয়া অক্ষতই রেখেছে তার উইকেটটি। এরপর ভারতীয়দের পিত্তি জ্বলানো স্বীকারোক্তিটি দিয়েছেন সায়মন্ডস, "আমি বেশ ভাগ্যবান। ৩০ রানের মাথায় আউট হলেও আম্পায়ার দেননি।" রসিকতা করে যোগ করেছেন, "এটাই ক্রিকেটের মজা। আমি যেমন আপনাদের সামনে বসে কি সুন্দর জানাচ্ছি আম্পায়ারদের ভুলত্র"টি।" তারপর অবশ্য পক্ষ নিয়েছেন আম্পায়ারদের, "মানুষ মাত্রই ভুল করে। খেলোয়াড়রা ভুল করে। আম্পায়াররাও তাই।" অবশ্য এই বদান্যতা একটুও ম্লান করেনি তার দুর্দান্ত ব্যাটিংকে। অন্তত নিজের চোখে। সিডনিতেই এক বছরের ব্যবধানে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটিকে সেভাবেই মূল্যায়ন করেছেন সায়মন্ডস, "সেঞ্চুরি করার অনুভূতি সবসময়ই আলাদা। দারুণ তৃপ্তিকর সে অনুভূতি।" তার মতে, "তবে আমার কাছে সেঞ্চুরিটি তখনই বিশেষত্ব পাবে যদি আমরা ম্যাচ জিতি। তাহলে সে জয়ে অবদান রাখতে পেরেছি ভেবে ভালো লাগবে আমার।" নিজের এই ঘুরে দাঁড়ানো লড়াইকে আসলে অস্ট্রেলিয়ান মনোভাব বলেই মনে করেন সায়মন্ডস। "অস্ট্রেলিয়ার দলগুলো ঐতিহ্যই ঘুরে দাঁড়ানোর যা তাদের মানসিক দৃঢ়তারই বহিঃপ্রকাশ। এই দলটাও ব্যতিক্রম নয়।" সায়মন্ডসের সেঞ্চুরিতে বিপদমুক্ত হয়ে এখন একরকম চালকের আসনেই আছে স্বাগতিকরা। সে কারণেই জয়কে অসম্ভব কিছু মনে করছেন না সায়মন্ডস, "প্রথম ইনিংসে ৪০০ রান দারুণ সংগ্রহ। আশা করছি এর ফলে অন্তত টেস্টটি হারার অবস্থানে থাকব না আমরা। যদি ভালো বোলিং এবং আবারও ভালো ব্যাটিং করতে পারি, তাহলে ম্যাচ জেতার মতো অবস্থানেই থাকব আমরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৪০ঘ.