২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচের সান্ত্বনা জুনায়েদ

কোনো উইকেট হারিয়ে ৫৯ রান তোলার পর পাকিস্তানের সহজ জয়ই প্রত্যাশিত ছিল। কিন্তু তাদেরকে অতো সহজে জিততে দেয়নি বাংলাদেশ। প্রথম ওভারে মাশরাফি বিন মর্তুজার বলে ব্যথা পেয়ে বেরিয়ে যেতে হয়েছিল ওপেনার ইমরান নাজিরকে। দলের পঞ্চম উইকেট পড়ার পর আবার ব্যাট করতে নামা নাজিরের উইকেটটাই পেয়ে যেতে পারতেন মাশরাফি। ডিপ কাভারে তার ক্যাচটা মাহমুদুল্লাহ রিয়াদ নিতে পারলে পাকিস্তানকে আরো চেপেও ধরা যেত। শেষপর্যন্ত নাজিরই দলের জয় নিশ্চিত করে সাজঘরে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

কেপটাউন, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কোনো উইকেট হারিয়ে ৫৯ রান তোলার পর পাকিস্তানের সহজ জয়ই প্রত্যাশিত ছিল। কিন্তু তাদেরকে অতো সহজে জিততে দেয়নি বাংলাদেশ। প্রথম ওভারে মাশরাফি বিন মর্তুজার বলে ব্যথা পেয়ে বেরিয়ে যেতে হয়েছিল ওপেনার ইমরান নাজিরকে। দলের পঞ্চম উইকেট পড়ার পর আবার ব্যাট করতে নামা নাজিরের উইকেটটাই পেয়ে যেতে পারতেন মাশরাফি। ডিপ কাভারে তার ক্যাচটা মাহমুদুল্লাহ রিয়াদ নিতে পারলে পাকিস্তানকে আরো চেপেও ধরা যেত। শেষপর্যন্ত নাজিরই দলের জয় নিশ্চিত করে সাজঘরে ফিরেছেন। তার ১৮ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস পাকিস্তানকে ৬ বল বাকি থাকতেই এনে দিয়েছে ৪ উইকেটের জয়। তিনটি ম্যাচই জেতার সুবাদে আগেই নিশ্চিত হয়ে থাকা সেমিফাইনালে তারা গেল 'এফ' গ্র"পের চ্যাম্পিয়ন হিসেবে। আর গ্র"পের রানার্স আপ হিসেবে সেমিফাইনালে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচটা হেরে গেলেও বাংলাদেশের জন্য সান্ত্বনা তবু আছে। দলের মোট রানের অর্ধেকেরও বেশি এসেছে যার ব্যাট থেকে, সেই জুনায়েদ ইমরোজ সিদ্দিকী এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পকেটে ভরেছেন। দেশের হয়ে অভিষেকেই খেলা ৪৯ বলে ৭১ রানের ইনিংস দলের জয় দিয়ে উদযাপন করতে না পারলেও অভিষেক তো স্মরণীয় হয়ে থাকলো তার! আগের সব ম্যাচেই তাকে সাত নাম্বারে ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশের বিপক্ষে শহীদ আফ্রিদি ওপেনার। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ওপেন করতে নেমেই তান্ডব চালিয়েছেন তিনি। তবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ১৫ বলে ৩৯ রান করে আব্দুর রাজ্জাকের বলে কট বিহাইন্ড হন। ইউনিস খানও (১) স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে হন রাজ্জাকের দ্বিতীয় শিকার। এর আগে আফ্রিদির সঙ্গে ৫৯ রানের জুটি গড়া মোহাম্মদ হাফিজও (২৩) সৈয়দ রাসেলের বলে লংঅফে ক্যাচ দিয়ে ফিরে যান। তাই পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৫৯ থেকে ৬৯ এ যেতেই ফিরে আসে বাংলাদেশের আশা। ১০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়া পাকিস্তানকে এরপর জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক শোয়েব মালিক (২১) ও সালমান বাট (২১)। এদের সঙ্গে ইনফর্ম মিসবাহ-উল হকও (১) ১৭ রানের মধ্যে ফিরে যাওয়ায় একটু হলেও ফিরে আসে বাংলাদেশের জয়ের স্বপ্ন। ইমরান নাজিরের ক্যাচ ফেলায় যে স্বপ্নটা আরো উজ্জ্বল হতে পারেনি। তবে বাংলাদেশের সৌভাগ্য যে জুনায়েদ সিদ্দিকীকে দলে নেয়া হয়েছিল! বাংলাদেশের ইনিংস শেষে দেখা গেল এই ম্যাচেই অভিষিক্ত হওয়া জুনায়েদের ব্যাট থেকে এসেছে দলের মোট রানের অর্ধেকেরও বেশি। তার ৪৯ বলে ৭১ রানের ইনিংসের ওপর ভর করেই তো বাংলাদেশ ১৯.৪ ওভারে অলআউট হওয়ার তুলেছিল ১৪০ রান। আগের চারটি ম্যাচে ওপেনার নাজিমউদ্দিনের ব্যর্থতায় এই ম্যাচে দলে আসেন জুনায়েদ। এবং এসেই জানালেন এই পর্যায়ের ক্রিকেটে সফল হওয়ার সব গুণই আছে তার ব্যাটে। ব্যর্থতার ধারা অটুট রেখে মাত্র ৩ রান করেই রান আউট হয়ে ফিরে যান তামিম, ফলে দায়িত্ব বেড়ে যায় আরও। আর সেই দায়িত্ব দারুণভাবেই পালন করলেন এই বাঁ হাতি। আফতাবকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে তিনি গড়ে তোলেন ৪২ বলে ৬৩ রানের পার্টনারশিপ, যাতে আফতাবের অবদান মাত্র ১৫। এই পরিসংখ্যানই প্রমাণ করে এই ম্যাচের বাংলাদেশ ইনিংসে কতোটা আধিপত্য ছিল জুনায়েদের। ১৭ বলে ১৫ রান করেছেন আফতাব, আর সেটাই বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। হাফিজকে বেরিয়ে মারতে গিয়ে বোল্ড হন তিনি, আর তখন থেকেই শুরু বাংলাদেশের পতনের ধারা। ৯.৪ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৭৯, ১০ বলের মধ্যে আফতাব, আশরাফুল এবং সাকিবকে হারিয়ে সেটা পরিণত হয় ৪ উইকেটে ৮৬তে। এরপর আর কেউই বলার মতো কিছু করতে না পারায় বাংলাদেশ ইনিংস এগিয়েছে হামাগুড়ি দিয়ে এবং ১৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছে ১৪০। বাংলাদেশের গত ম্যাচের তুলনায় অনেক ভালো, কিন্তু টুয়েন্টি টুয়েন্টির সামগ্রিক হিসাবে খুব উল্লে