নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা
শেষ ৪ ওভার অর্থাৎ ২৪ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১ রানের। সপ্তদশ ওভারে বল করতে এলেন জ্যাকব ওরাম। আর ঠিক তখনই ম্যাচটা ঘুরে গেল স্বাগতিকদের দিকে। ঐ ওভারে জাস্টিন কেম্প ও শন পোলক ১৯ রান তুলে নিয়ে কঠিন হয়ে পড়া লড়াইটা সহজ করে তুললেন দলের জন্য। ৫ বল হাতে রেখে নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্য স্পর্শ করতে এর পর আর সমস্যা হয়নি দক্ষিণ আফ্রিকার। মাত্র ৫৬ বলে ৮৯ রানে অপরাজিত থেকে কেম্প ৬ উইকেটের সহজ জয়ের পথ প্রশস্ত করে দিয়েছেন। টানা দ্বিতীয় জয়ে 'ই' গ্র"প থেকে প্রোটিয়াদের সেমিফাইনালও এখন অনেকখানি নিশ্চিত।