২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টির শিরোপাটাও চায় বিশ্বচ্যাম্পিয়নরা

দেরাজ ভরে গেছে নানা শিরোপায়। তাতে এবার টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপও যোগ করতে চায় অস্ট্রেলিয়া। ৫০ ওভারের ক্রিকেটে টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একইসঙ্গে টেস্ট ক্রিকেটেও বিশ্ব সেরা। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও তাদের। পুরোশক্তির দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় এই স্বল্পদৈর্ঘ্যরে ক্রিকেট আসরে অস্ট্রেলিয়া তাই পুরোদমেই ঝাপাবে বলে জানিয়েছেন মাইকেল ক্লার্ক। অবসর নিয়েছেন দুই বোলিং গ্রেট শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা। নেই জাস্টিন ল্যাঙ্গার এবং ডেমিয়েন মার্টিনের মতো ব্যাটসম্যানরাও। ক্লার্কও সে বিষয়ে সচেতন,"বিশ্বকাপ জয়ী দলেই আস্থা রেখেছেন নির্বাচকরা। আশা করছি টুয়েন্টি টুয়েন্টিতে সে পারফরম্যান্স ধরে রাখতে পারব আমরা। কিন্তু বেশ কজন খেলোয়াড় নেই। ওয়ার্ন বা ম্যাকগ্রার মতো খেলোয়াড়ের বিকল্প হয় না।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

জোহানেসবার্গ, ১৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দেরাজ ভরে গেছে নানা শিরোপায়। তাতে এবার টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপও যোগ করতে চায় অস্ট্রেলিয়া। ৫০ ওভারের ক্রিকেটে টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একইসঙ্গে টেস্ট ক্রিকেটেও বিশ্ব সেরা। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও তাদের। পুরোশক্তির দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় এই স্বল্পদৈর্ঘ্যরে ক্রিকেট আসরে অস্ট্রেলিয়া তাই পুরোদমেই ঝাপাবে বলে জানিয়েছেন মাইকেল ক্লার্ক। অবসর নিয়েছেন দুই বোলিং গ্রেট শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা। নেই জাস্টিন ল্যাঙ্গার এবং ডেমিয়েন মার্টিনের মতো ব্যাটসম্যানরাও। ক্লার্কও সে বিষয়ে সচেতন,"বিশ্বকাপ জয়ী দলেই আস্থা রেখেছেন নির্বাচকরা। আশা করছি টুয়েন্টি টুয়েন্টিতে সে পারফরম্যান্স ধরে রাখতে পারব আমরা। কিন্তু বেশ কজন খেলোয়াড় নেই। ওয়ার্ন বা ম্যাকগ্রার মতো খেলোয়াড়ের বিকল্প হয় না।'' তারপরও রিকি পন্টিংয়ের দলের সাফল্যের ধারায় ছেদ পড়বে না বলেই মনে করেন ক্লার্ক,''কিন্তু অস্ট্রেলিয়ায় অনেক খেলোয়াড় আছে যারা এটাকে দেখছে কিছু করে দেখানোর সুযোগ হিসেবে। খেলাটার ধারাই এমন। কেউ আসবে, কেউ যাবে, তাদের কথা মনে পড়বে। কিন্তু শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রাও একদিন নতুন ছিলেন, তখন কেউ জানত না একদিন তারা কী হবেন! পুরানোদের জায়গায় আসা নতুনরা কেমন করে তা দেখতে আমি মুখিয়ে আছি আর নতুন মুখ দলে থাকা সবসময়ই কাজের।" নিজেদের সামর্থ্যরে ওপর জোর দিয়ে ক্লার্ক বলেছেন, "আমরা প্রত্যেকেই ফিট, নিজেদের ক্ষমতার ওপর আমাদেও অনেক বিশ্বাস। এধরণের ছোট দৈর্ঘ্যরে খেলায় যে কোনো খেলোয়াড় একাই ম্যাচ জেতাতে পারে। আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় প্রচুর, একাই ম্যাচ জেতাতে সক্ষম খেলোয়াড় অনেকেই আছে।" বিশ্বকাপজয়ী দলে একটাই পরিবর্তন। ম্যাকগ্রার জায়গায় ফিরে এসেছেন ব্রেট লি। পরিবর্তন হয়েছে কোচের পদেও। জন বুকাননের জায়গায় দায়িত্ব নিয়েছেন টিম নিয়েলসন। তার অধীনে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপই অস্ট্রেলিয়ার প্রথম পরীক্ষা। ক্লার্কের মতে, "জন বুকানন অবিশ্বাস্য কীর্তি করেছেন, উনি অসাধারণ একজন কোচ এবং আমি নিশ্চিত দলের বাকিরা সবাই তার কাছে কৃতজ্ঞ দলকে একগাদা সাফল্য এনে দেওয়ার জন্য। কিন্তু টিম নিয়েলসন বোঝেন আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন, খেলাটা সম্পর্কে প্রচুর জানেন। অনেকেই তার কাছে উপকৃত হয়েছে কারণ গত দু বছর ধরে দলের সহকারী কোচ ছিলেন তিনি।" ঘরোয়া পর্যায়ে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে অভ্যস্ততার কারণে শিরোপার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকেই এগিয়ে রাখছেন ক্লার্ক। তবে ঘুরে ফিরে শিরোপা দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়াকেই, "টুয়েন্টি টুয়েন্টি গতিময় ক্রিকেট। অনেকটা ওয়ানডের শেষ ১০ ওভারের মতো তবে এখানে সেটা দুদফা পাওয়া যায়। ব্যাটসম্যানদের প্রবৃত্তিতে আস্থা রেখে খেলতে হয়, থিতু হওয়ার আগেই চড়াও হতে হয়। তবে আমাদের ব্যাটিং লাইন আপ দুর্দান্ত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৪০ঘ.