করাচি, ১১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মৌখিক সম্মতি মিলেছে মোহাম্মদ ইউসুফের তরফে, আবদুল রাজ্জাক এখনও কিছু জানাননি। ইউনিস খান ও দানিশ কানেরিয়া ইংল্যান্ডে কাউন্টি খেলছেন। তাই আগের অবস্থান থেকে সরে এসে এ চারজনের জন্য চুক্তি সইয়ের মেয়াদ ১৫ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত শুক্রবার নতুন এই চুক্তি সইয়ের শেষ দিন ছিল, সই না করলে তা বাতিল করার হুমকি দিয়েছিল পিসিবি।
আগের অবস্থান থেকে সরে আসার পেছনে অবশ্য ভিন্ন কারণ দেখিয়েছে পিসিবি। বোর্ডের মুখপাত্র এহসান মালিক এক বিবৃতিতে বলেছেন, "আমরা ১০ আগস্ট পর্যন্ত সময়সীমা দিলেও সেটা বাড়িয়ে ১৫ আগস্ট করেছি। কারণ চারজন খেলোয়াড় মাত্রই তাদের চুক্তিপত্র হাতে পেয়েছে।" কিন্তু ইউসুফ ও রাজ্জাকের ব্যাপারে শোনা যাচ্ছে ভিন্ন গল্প। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর অভিমানে ও ােভে চুক্তি সই না করার সিদ্ধান্ত নিয়েছেন দু'জন। জানা গেছে 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগে খেলার ব্যাপারেও আগ্রহ জানিয়েছেন তারা।
জল্পনাটা জন্ম নিয়েছে ইউসুফ ও রাজ্জাক দল ঘোষণার দু'দিন আগেই করাচির অনুশীলন শিবির ছেড়ে যাওয়ায়। ইউসুফ কারণ দেখিয়েছেন তার মা অসুস্থ্য, আর রাজ্জাক জানিয়েছেন তার পাকস্থলীর সমস্যার কথা। কিন্তু দল ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দুজনই। রাজ্জাক পাকিস্তানী জিও টিভিতে দেওয়া এক সাাতকারে নির্বাচকদের এক হাত নেওয়ার পাশাপাশি জানিয়েছেন আইসিএল কর্তৃপ তার সঙ্গে যোগাযোগ করেছে। ইউসুফ স্থানীয় এক কোম্পানির বিশাল অঙ্কের এনডোর্সমেন্ট প্রস্তাব প্রত্যাখান করেছেন। স্থানীয় পত্রিকাগুলো ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলেছে আইসিএল-এ খেলার কথা ভাবছেন ইউসুফ।
দুজনের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল হকও। মাসে ৫০ হাজার ডলার চুক্তিতে আইসিএল-এ খেলার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। বলেছেন, "প্রস্তাবটা খুবই ভালো এবং আমি আগ্রহী। তবে আমি চাই সেখানে খেলেও যাতে পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারি।"
সেটা অবশ্য সম্ভব নয়। কারণ পিসিবি স্পষ্টই জানিয়ে দিয়েছে আইসিএল-এ খেললে কোনো খেলোয়াড়কে জাতীয় দলে কিংবা বোর্ডের প্রশাসনিক কোনো পদে অংশ নিতে দেওয়া হবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৩৭ঘ.
bdnews24