২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃস্বপ্ন ঝেড়ে ফেলে ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে সেই পড়ে পড়ে মার খাওয়া। কিন্তু ওয়ানডেতে ব্যাপারটা আলাদা। একদিনের ম্যাচে ভালো খেললেই কিস্তিমাত করে দেওয়া যায়। বাংলাদেশের দর্শন এখন এটাই। বিশ্বকাপে দারুণ দুটো জয় আছে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সুখস্মৃতি নিয়েই শুক্রবার কলম্বোর পি সারাভানামাত্তু স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামছে টাইগাররা। তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কাও কিন্তু এবারের বিশ্বকাপে রানার্সআপ দল। মোহাম্মদ আশরাফুল সেক্ষেত্রে প্রেরণা মানতে পারেন দেশের মাটিতে জয় পাওয়া ম্যাচটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

কলম্বো, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- টেস্ট ক্রিকেটে সেই পড়ে পড়ে মার খাওয়া। কিন্তু ওয়ানডেতে ব্যাপারটা আলাদা। একদিনের ম্যাচে ভালো খেললেই কিস্তিমাত করে দেওয়া যায়। বাংলাদেশের দর্শন এখন এটাই। বিশ্বকাপে দারুণ দুটো জয় আছে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সুখস্মৃতি নিয়েই শুক্রবার কলম্বোর পি সারাভানামাত্তু স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামছে টাইগাররা। তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কাও কিন্তু এবারের বিশ্বকাপে রানার্সআপ দল। মোহাম্মদ আশরাফুল সেক্ষেত্রে প্রেরণা মানতে পারেন দেশের মাটিতে জয় পাওয়া ম্যাচটিকে। তবে স্রেফ অতীতচারিতায় বর্তমান ঋদ্ধ হয় না। বাংলাদেশের কোচ শন উইলিয়ামস তাই পা রেখেছেন বাস্তবের শক্ত মাটিতেই, "শ্রীলঙ্কাকে হারাতে হলে টেস্ট সিরিজের চেয়ে অনেক বেশি ভালো খেলতে হবে আমাদের। ওয়ানডে দলে বেশ ক'জন নতুন খেলোয়াড় যোগ দিয়েছে। এদের একজন আফতাব আহমেদ বুধবারের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলে জয় এনে দিয়েছে।" আফতাবের অপরাজিত ৯১ রানে ভর করে শ্রীলঙ্কার আমন্ত্রিত একাদশকে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু একা আফতাব যথেষ্ট নয় বলে মনে করেন শন উইলিয়ামস। বলেছেন, "আমরা ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। কিন্তু সেজন্য আমাদের ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে একমাত্র তামিম ইকবাল ছাড়া প্রস্তুতি ম্যাচে টপ অর্ডারের কেউই ভালো খেলেনি। দলের অর্ধেক আউট হয়ে গেছে ১০০ রানেই। তবে এতে আমাদের ব্যাটিং অর্ডারের গভীরতাও প্রকাশ পেয়েছে, আফতাব ছয় নম্বরে খেলেও দারুণ করেছে, দল মোটেও ভড়কায়নি।" ২০০৬ সালের ফেব্র"য়ারিতে বগুড়ায় পাওয়া সেই জয় বাংলাদেশের জন্য যতখানি অনুপ্রেরণা, শ্রীলঙ্কানদের জন্য ততখানিই সতকর্তার। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কথাতেই তা পরিষ্কার, "টেস্ট বা ওয়ানডে যাই খেলি না কেনো বাংলাদেশকে আমরা সবসময়ই সমীহ করে এসেছি। বিশেষ করে ওয়ানডেতে তারা বেশ ভালো। নিজেদের মাটিতে আমাদের একবার হারিয়ে সেটা প্রমাণও করেছে তারা। ওদের বিপক্ষে খেলার সময় বল থেকে চোখ সরানোর জো নেই। জেতার জন্য আমাদের সেরা খেলাটাই খেলতে হবে এবং ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আসল ব্যাপার হচ্ছে সিরিজ জেতা, কিভাবে জিতলাম সেটা বড় কথা নয়।" ওয়ানডে সিরিজে খেলছেন না টেস্টে বাংলাদেশকে একাই বিধ্বস্ত করা মুত্তিয়া মুরালিধরন। নেই চামিন্ডা ভাসও। তবে দু'জনের অভাব বোধ করছেন না মাহেলা, "বাকিদের ওপর তাদের না থাকার কোনো প্রভাব পড়বে না। ফারভিজ (মাহারুফ), লাসিথ (মালিঙ্গা), দিলহারা (ফার্নান্দো) ও মালিঙ্গা (বান্দারা) যথেষ্টই অভিজ্ঞ, কারণ অনেক ম্যাচ খেলেছে ওরা। তাছাড়া নিকট অতীতেই অনেকবার আমি মুরালি বা ভাসকে বল না দিয়ে লাসিথ ও দিলহারাকে দিয়েছি, কারণ জানতাম ওরাও আমাকে উইকেট এনে দেবে। এটা আসলে বড় কোনো ঘটনা না।" বাংলাদেশের বোলারদের জন্য দুঃসংবাদ আছে একটি। ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে ফিরে এসেছেন সনাৎ জয়াসুরিয়া। মাহেলা তার দলভুক্তিকে মানছেন বড় পাওয়া হিসেবে, "সনাৎ অনেকখানিই তরতাজা, আবারও ওয়ানডে খেলার জন্য তৈরি। ল্যাঙ্কাশায়ারের হয়ে ভালো কিছু ম্যাচ সে খেলে এসেছে। সুযোগটা কাজে লাগাতে সে মুখিয়ে আছে।" প্রস্তুতি ম্যাচের একাদশই রেখে দিয়েছে বাংলাদেশ প্রথম ওয়ানডের জন্য। অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ দ্বাদশ ব্যক্তি। জাভেদ ওমর বেলিম, শাহাদাত হোসেন রাজীব এবং মেহরাব হোসেন জুনিয়ররা তাই ড্রেসিংরুমে বসেই দেখবেন এই ম্যাচ। শ্রীলঙ্কা এখনও তাদের একাদশ ঘোষণা করেনি, কারণ ইংল্যান্ড থেকে তাদের তিন খেলোয়াড় (জয়াসুরিয়া, জিহান মোবারক ও চামারা কাপুগেদারা) মাত্র মঙ্গলবার ফিরেছেন। বাংলাদেশ : শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), সাকিব আল হাসান, আফতাব আহমেদ, মুশফিকুর রহিম, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, সৈয়দ রাসেল ও আবদুর রাজ্জাক। শ্রীলঙ্কা : সনাৎ জয়াসুরিয়া, উপুল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), চামারা সিলভা, তিলকরতে