২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংকে বিধ্বস্ত করে বাংলাদেশের মেয়েরা ফাইনালে

টুর্নামেন্ট শুরুর আগে হংকংকে ধরা হচ্ছিল হট ফেভারিট। কিন্তু বাংলাদেশের মুখোমুখি হওয়ার পর দেখা গেল, তাদের অবস্থাও প্রায় সিঙ্গাপুর আর চীনের মতোই। মালয়েশিয়ায় অনুষ্ঠানরত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মহিলা ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে মঙ্গলবার হংকংকে রীতিমতো বিধ্বস্ত করে শিরোপার আরো কাছে চলে গেছে বাংলাদেশের মেয়েরা। ৫৮ রানে বিজয়ী বাংলাদেশ বুধবার ফাইনালে পাচ্ছে নেপালকে। এই টুর্নামেন্টে অংশ নেওয়া একমাত্র টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ হলেও টুর্নামেন্টের শুরু থেকে তাদের ফেভারিট ধরা হয়নি। তার একটা বড় কারণ এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম কোনো আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 11:09 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টুর্নামেন্ট শুরুর আগে হংকংকে ধরা হচ্ছিল হট ফেভারিট। কিন্তু বাংলাদেশের মুখোমুখি হওয়ার পর দেখা গেল, তাদের অবস্থাও প্রায় সিঙ্গাপুর আর চীনের মতোই। মালয়েশিয়ায় অনুষ্ঠানরত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মহিলা ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে মঙ্গলবার হংকংকে রীতিমতো বিধ্বস্ত করে শিরোপার আরো কাছে চলে গেছে বাংলাদেশের মেয়েরা। ৫৮ রানে বিজয়ী বাংলাদেশ বুধবার ফাইনালে পাচ্ছে নেপালকে। এই টুর্নামেন্টে অংশ নেওয়া একমাত্র টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ হলেও টুর্নামেন্টের শুরু থেকে তাদের ফেভারিট ধরা হয়নি। তার একটা বড় কারণ এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম কোনো আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ। সেমিফাইনালে টস জিতে হংকং আগে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১০০ রান। সর্বোচ্চ ৩৯ রান এসেছে পান্না ঘোষের ব্যাট থেকে। দুই অঙ্কের রান করা অন্য তিন জন হলেন অধিনায়ক তাজকিয়া আক্তার (১৬), সালমা খাতুন (১৬) এবং তিথি রাণী সরকার (১০)। সর্বোচ্চ রান করার পর বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স এই ম্যাচে বাংলাদেশের সেরা খেলোয়াড় পান্নার। ২৩ দশমিক ৩ ওভারে হংকংকে মাত্র ৪২ রানে গুটিয়ে দিতে ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সেরা বোলার অবশ্য পান্না নন, চম্পা চাকমা। ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের ইনিংসে ধস নামানোয় তারই সবচেয়ে বড় ভূমিকা। পান্নার মতো সালমা খাতুন এবং শামীমা আক্তার পিংকিও নিয়েছেন দুটো করে উইকেট। অন্য উইকেটটি তিথির । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৭০৪ ঘ.