২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট অভিষেকের স্বপ্ন দেখছেন স্টুয়ার্ট ব্রড

ভালোই খেলছিলেন স্টিভ হার্মিসন। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দু'টেস্ট ১০ উইকেট নিয়েছেন। কাউন্টিতে ডারহামের পক্ষেও পারফরম্যান্স দারুণ ইংল্যান্ডের এই পেসারের। কিন্তু বাদ সেধেছে হার্নিয়া। তাই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দলে থাকলেও খেলা বোধহয় হচ্ছে না হার্মিসনের। সম্ভাবনাটা শাপে বর হয়ে দেখা দিয়েছে স্টুয়ার্ট ব্রডের জন্য। বৃহস্পতিবার থেকে অনুষ্ঠেয় লর্ডস টেস্টের জন্য ১৩ জনের দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা এই ফাস্ট বোলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 02:11 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

লন্ডন, ১৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ভালোই খেলছিলেন স্টিভ হার্মিসন। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দু'টেস্ট ১০ উইকেট নিয়েছেন। কাউন্টিতে ডারহামের পক্ষেও পারফরম্যান্স দারুণ ইংল্যান্ডের এই পেসারের। কিন্তু বাদ সেধেছে হার্নিয়া। তাই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দলে থাকলেও খেলা বোধহয় হচ্ছে না হার্মিসনের। সম্ভাবনাটা শাপে বর হয়ে দেখা দিয়েছে স্টুয়ার্ট ব্রডের জন্য। বৃহস্পতিবার থেকে অনুষ্ঠেয় লর্ডস টেস্টের জন্য ১৩ জনের দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা এই ফাস্ট বোলার। সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ক্রিস ব্রডের ছেলে স্টুয়ার্ট অবশ্য ইতিমধ্যেই ৯টি ওয়ানডে খেলেছেন। গত মে'তেই তার টেস্ট ক্যাপ পড়ার সুযোগ ছিল, যা কেড়ে নিয়েছিল ইনজুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতা দলটিকে রেখে দিয়েছে ইংল্যান্ড। অ্যান্ড্রু ফ্লিনটফ ইনজুরির কারণে টেস্ট সিরিজে খেলছেন না, তবে ওয়ানডে সিরিজে খেলার ইচ্ছে আছে পুরোপুরি। ম্যাথু হগার্ডের জন্য এটি হবে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট সিরিজ। হার্মিসনের জায়গায় সম্ভাব্য হিসেবে ব্রড ছাড়াও আছেন জেমস অ্যান্ডারসন। নির্বাচকদের প্রধান ডেভিড গ্র্যাভেনি এ প্রসঙ্গে বলেছেন, "এই অবস্থায় হার্মিসনের খেলার সুযোগ খুবই কম আর তার জায়গায় অ্যান্ডারসন ও ব্রডের একজনকে ভাবছি আমরা। দুজনে আলাদা ধরনের বোলার, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আবহাওয়া এবং উইকেটের কন্ডিশন বুঝে। এর মানে হয়তো আমরা অনভিজ্ঞ একটা বোলিং আক্রমণ নিয়ে সিরিজে নামছি। কিন্তু আমি আশাবাদী যে বিশ্বক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে পরীক্ষায় নিজেদের উজাড় করে দেবে সব বোলার।" ইংল্যান্ড দল : মাইকেল ভন (অধিনায়ক), অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক, কেভিন পিটারসেন, পল কলিংউড, ইয়ান বেল, ম্যাট প্রিয়র, রায়ান সাইডবটম, স্টিভ হার্মিসন, মন্টি পানেসার, ম্যাথু হগার্ড, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২০১০ঘ.