২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার কড়াকড়িতেও ওয়ানডে খেলতে আগ্রহী পাকিস্তান-ভারত

সন্ত্রাসবাদ নয়, বরং প্রাকৃতিক বৈরিতাকেই সমস্যা মানছে পাকিস্তান ও ভারত। মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগোতে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিপক্ষ। রোববার গ্লাসগো বিমানবন্দরে গাড়ি বোমা হামলার পর থেকে সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় তুমুল কড়াকড়ি। তারপরও ম্যাচটি অনুষ্ঠানে কোনো সমস্যা হবে বলে মানছে না দু'দেশের কেউই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 10:04 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

গ্লাসগো, ২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সন্ত্রাসবাদ নয়, বরং প্রাকৃতিক বৈরিতাকেই সমস্যা মানছে পাকিস্তান ও ভারত। মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগোতে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিপক্ষ। রোববার গ্লাসগো বিমানবন্দরে গাড়ি বোমা হামলার পর থেকে সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় তুমুল কড়াকড়ি। তারপরও ম্যাচটি অনুষ্ঠানে কোনো সমস্যা হবে বলে মানছে না দু'দেশের কেউই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি নিরঞ্জন শাহ এক পত্রিকা সাক্ষাতকারে বলেছেন, "গ্লাসগোর পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। সেটার ভার আমরা ছেড়ে দিয়েছি কর্তৃপক্ষের ওপর। নিরাপত্তার দায়িত্ব স্থানীয় ক্রিকেট বোর্ডের, আমরা নিশ্চিত তারা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থায় নেবে। ম্যাচ আয়োজনে আমি কোনো সমস্যা দেখছি না।" একই সুর শোনা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও। নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ও ম্যাচ অনুষ্ঠানে কোনো বাধা নেই জানিয়ে পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জাকির খান বলেছেন, "ভারতের বিপক্ষে যে কোনো ধরণের ম্যাচই দর্শকধন্য এবং এ কারণেই গ্লাসগোর নিরাপত্তাজনিত সতর্কাবস্থাতেও আমরা বিপুল দর্শক আশা করছি। বরং ভয় পাচ্ছি বৃষ্টি যেন বাগড়া না দেয় এই ম্যাচে।" শাহ জানিয়েছেন, ভারতীয় দল বেলফাস্ট থেকে সরাসরি গ্লাসগো যাবে। রোববার দক্ষিণ আফ্রিকাকে ২-১ ম্যাচে হারিয়ে ফিউচার কাপ জিতেছে তারা। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৪০ঘ.