২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারলেন না চন্দরপল, ৬০ রানে হারলো ওয়েস্ট ইন্ডিজ

জয়ের লক্ষ্য ৪৫৫ রান। ছন্নছাড়া চেহারার ওয়েস্ট ইন্ডিজ যে ওই লক্ষ্য নিয়ে ব্যাট করবে শনিবার দ্বিতীয় ইনিংস শুরুর আগে তা বিশ্বাস করার উপায় ছিল না। কিন্তু অবিশ্বাস্য হলেও পুরো চতুর্থ দিন আর সোমবার পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত শিবনারাইন চন্দরপলের নেতৃত্বে সে চেষ্টাই করেছে তারা। কিন্তু মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পর চন্দরপলের চতুর্দশ টেস্ট সেঞ্চুরিকে অনেকটা অর্থহীন করে দিয়ে ৩৯৪ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। যার অর্থ, ৬০ রানে ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ২ --- ০ --- তে এগিয়ে সিরিজ জয়ও নিশ্চিত করলো ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 02:16 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ম্যানচেস্টার, ইংল্যান্ড, ১০ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- জয়ের লক্ষ্য ৪৫৫ রান। ছন্নছাড়া চেহারার ওয়েস্ট ইন্ডিজ যে ওই লক্ষ্য নিয়ে ব্যাট করবে শনিবার দ্বিতীয় ইনিংস শুরুর আগে তা বিশ্বাস করার উপায় ছিল না। কিন্তু অবিশ্বাস্য হলেও পুরো চতুর্থ দিন আর সোমবার পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত শিবনারাইন চন্দরপলের নেতৃত্বে সে চেষ্টাই করেছে তারা। কিন্তু মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পর চন্দরপলের চতুর্দশ টেস্ট সেঞ্চুরিকে অনেকটা অর্থহীন করে দিয়ে ৩৯৪ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। যার অর্থ, ৬০ রানে ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ২ --- ০ --- তে এগিয়ে সিরিজ জয়ও নিশ্চিত করলো ইংল্যান্ড। বিশ্ব রেকর্ড গড়ে জয় ছিনিয়ে নেয়ার চেষ্টায় চতুর্থ দিন বেশ ভালো অবদান রেখেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন ডেভন স্মিথ (৪২), রুনাকো মর্টন (৫৪) আর ডোয়াইন ব্রাভো (৪৯ )। দিন শেষে শিবনারাইন চন্দরপল অপরাজিত ছিলেন ৮১ রানে, তার সঙ্গে ছিলেন দীনেশ রামদিন (অপ. ২৬)। ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ৫ উইকেটে ৩০১। সুতরাং পঞ্চম দিন ওয়েস্ট ইন্ডিজের সামনে ছিল ১৫৪ রান তোলার লক্ষ্য। হাতে চন্দরপলসহ ৫ উইকেট --- এ কথা ভাবলে লক্ষ্যপূরণ তেমন অসম্ভব মনে হয়না। কিন্তু দিনের শুরুতে রামদীনকে (৩৪) কলিংউডের ক্যাচ বানিয়ে কাজটাকে বেশ কঠিন করে দেন মন্টি পানেসার। তারপর আর কঠিনকে জয় করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে টেস্ট অভিষেকটা স্মরণীয় করে রাখা ড্যারেন স্যামি কিছুক্ষণ সঙ্গ দিয়েছেন চন্দরপলকে। তাকেও (২৫) পানেসার বিদায় করায় ধীরে ধীরে ফিকে হতে থাকে ক্যারিবীয়দের জয়ের সম্ভাবনা। আশা ছিল, চতুর্দশ সেঞ্চুরি করেও অপরাজিত শিবনারাইন চন্দরপল যদি ব্যাটিং অর্ডারের লেজের দিকের সঙ্গীদের নিয়ে কিছু একটা করে ফেলতে পারেন! চন্দরপল পারেননি। সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : ১৩২.৫ ওভারে ৩৯৪ (চন্দরপল অপ.১১৬, মর্টন ৫৪, ব্রাভো ৪৯, স্মিথ ৪২, রামদীন ৩৪, স্যামি ২৫, অতিরিক্ত ৪৭, পানেসার ৬/১৩৭, হার্মিসন ৪/৯৫ ) ইংল্যান্ড ২য় ইনিংস : ৮৫.৩ ওভারে ৩১৩ (কুক ১০৬, পিটারসেন ৬৮, কলিংউড ৪২, ভন ৪০, অতিরিক্ত ৩১, ড্যারেন স্যামি ৭/৬৬, ব্রাভো ১/১৪, এডওয়ার্ডস ১/৫৪, গেইল ১/৫৭) ইংল্যান্ড ১ম ইনিংস : ১০৫.১ ওভারে ৩৭০ (বেল ৯৭, কুক ৬০, প্রায়র ৪০, অতিরিক্ত ৪৭, জেরম টেলর ২/৬৭, ফিদেল এডওয়ার্ডস ৩/৯৪, কলিমোর ৩/৬০, স্যামি ১/৩২, ব্রাভো ১/৯৪) ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৫২.৪ ওভারে ২২৯ (চন্দরপল ৫০, স্মিথ ৪০, অতিরিক্ত ৪২, পানেসার ৪/৫০, সাইডবটম ৩/৪৮, হার্মিসন ২/৫৩) ফল : ইংল্যান্ড ৬০ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : মন্টি পানেসার ক্রিকইনফো --- এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/২০১২ ঘ.