শেষ দিনের উত্তেজনা মাটি করে দিল বৃষ্টি আর আলোক স্বল্পতা
জিততে হলে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরো ৩৯৪ রান। আর ইংল্যান্ডের প্রয়োজন প্রতিপক্ষের ১০ উইকেট। এমন উত্তেজনাপূর্ণ সমীকরণে জল ঢেলে দিল বৃষ্টি আর আলোক স্বল্পতা। ক্রিকেটের এই দুই ‘শত্র“’র আক্রমণে সোমবার লর্ডস টেস্টের পঞ্চম ও শেষ দিনে খেলা হয়েছে মাত্র ২০ ওভার। ফলাফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের চার টেস্ট সিরিজের প্রথমটা নি®প্রাণ ড্র।
আগের দিনের বিনা উইকেটে ৭ রান নিয়ে খেলতে নেমে সোমবার ভালভাবেই শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রিস গেইল ও ড্যারেন গঙ্গা। ৪০১ রানের জয়ের লক্ষ্যের দিকে বেশ মসৃণ গতিতেই এগোচ্ছিলেন তারা। কিন্তু ১০ ওভারে ৪২ রান ওঠার পর শুরু হয় বৃষ্টি। এর পর লাঞ্চ পর্যন্ত আর একটিও বল হতে পারেনি।
লাঞ্চের পর বৃষ্টি হয়নি। কিন্তু আলোক স্বল্পতায় চা --- বিরতি পর্যন্ত খেলা হয়েছে মাত্র ১২ ওভার। তা --- ও তো কিছু হয়েছে। দিনের শেষ সেশনে তো আলোর অভাবে খেলাই হতে পারেনি। ম্যাচের সমাপ্তি ঘোষণার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল বিনা উইকেটে ৮৯ রান। তখন গেইল ৪৭ ও গঙ্গা অপরাজিত ছিলেন ৩১ রানে।
হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে।
