ছবি তুললেন না মোহাম্মদ ইউসুফ
দু বছর আগে খ্রীস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই তিনি কট্টর মুসলমান। মুখ ভর্তি দাড়ি, নিষ্ঠার সঙ্গে পালন করেন ইসলাম ধর্মের সব আচার----অনুষ্ঠান। ইউসুফ ইয়োহানা থেকে মোহাম্মদ ইউসুফ হওয়ার পর থেকে তিনি প্রায় নতুন এক মানুষ। পরিবর্তনের সেই ঢেউ এতটাই প্রবল যে এখন ছবি তুলতেও ইউসুফ অনিচ্ছুক। বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় মোবাইল ফোন কোম্পানি ‘মবিলিংক’ আয়োজন করেছে এক বিশেষ প্রচারণামূলক বিজ্ঞাপণের। কিন্তু এই বিজ্ঞাপণের অংশ হিসাবে আয়োজিত এক ফটো সেশনে ছবি তুলতে রাজি হননি ইউসুফ!
“আমরা পাকিস্তান দলের সবার ছবি তুলেছি। তবে ব্যক্তিগত কারণে মোহাম্মদ ইউসুফ তার ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন আমাদের”ÑÑÑ জানিয়েছেন ‘মবিলিংক’---এর মুখপাত্র ওমর মঞ্জুর। পিসিবি’র ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর সেলিম আলতাফ ব্যাপারটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে,“এটা ইউসুফের ব্যক্তিগত সিদ্ধান্ত। আর আমরাও কারো ধর্ম বিশ্বাসে হস্তক্ষেপ করতে চাই না।”
বিশ্বকাপে পাকিস্তান দলকে সমর্থন জানানোর জন্য টিভি বিজ্ঞাপণের পাশাপাশি বিলবোর্ডও তৈরি করেছে ‘মবিলিংক’।
