শুরুটা ভালোই হয়েছে ইংল্যান্ডের
‘সি’ গ্র“পে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে কানাডা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফকে এই ম্যাচে প্রথম একাদশে রাখেনি ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে অবশ্য তাদের শুরুটা হয়েছে ভালোই। অধিনায়ক মাইকেল ভন এবং এড জয়েসের ওপেনিং জুটি ১০ ওভারেই ইংল্যান্ডকে পৌছে দিয়েছে ৫৫ রানে। ভন ব্যাট করছিলেন ১৮ রান নিয়ে। আর জয়েসের রান ২৩।
ইংল্যান্ড : জয়েস, ভন, বেল, পিটারসেন, কলিংউড, বোপারা, ড্যালরিম্পল, নিক্সন, প¬াঙ্কেট, অ্যান্ডারসন, পানেসার।
কানাডা : বার্নেট, সামাদ, বাগাই, বিলক্লিফ, ডেভিসন, চামনি, মুল¬া, ধনিরাম, কড্রিংটন, ভাট্টি, কামিন্স।
